এবার চীন যাচ্ছেন পাক প্রধানমন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বেইজিং সফরের পর এবার চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
শনিবার (২৩ মে) থেকে মঙ্গলবার (২৬ মে) পর্যন্ত চার দিনের রাষ্ট্রীয় সফরে চীন যাচ্ছেন তিনি।
শুক্রবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির হুসাইন আন্দ্রাবি এ তথ্য নিশ্চিত করেছেন। সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি জানান, চীন সরকারের আমন্ত্রণে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ‘ভ্রাতৃপ্রতিম’ দেশটিতে রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন।
সফরকালে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রধানমন্ত্রী লি কিয়াং-সহ দেশটির শীর্ষ নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন বলে জানান আন্দ্রাবি। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, এই সফর দুই দেশের কৌশলগত অংশীদারত্ব আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ভিওডি বাংলা/বিন্দু







