• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মিনা-মুজদালিফায় বাড়ছে তাপমাত্রা, হজযাত্রীদের জন্য সতর্কবার্তা রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় বিশেষ পিপি নিয়োগ পুরনো ঘুণে ধরা বাংলাদেশ আর দেখতে চাই না: স্থানীয় সরকারমন্ত্রী ঈদযাত্রার প্রথম দিনে সড়কে ১৬ প্রাণহানি চার মাসে ধর্ষণসহ শিশু নির্যাতনের ৭৩ ঘটনায় মামলা হয়নি হামের রোগী ও জরুরি সেবায় নিয়োজিত ডাক্তার-নার্সদের ঈদের ছুটি বাতিল পাকিস্তান কি পারবে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ থামাতে? চাঁন-তারা জামে মসজিদের জানাজার ঘর উদ্বোধন করলেন ডিএসসিসি প্রশাসক ২৫ মে থেকে পরবর্তী এক বছর ‘নজরুল বর্ষ’: প্রধানমন্ত্রী টাকা দিয়ে মীমাংসার প্রস্তাব, ধর্ষণের শিকার কিশোরীর গলায় ফাঁস

খেলাধুলার মানোন্নয়নে নিরলস কাজ করছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী

   ২৩ মে ২০২৬, ০৬:৫৮ পি.এম.
ছবি : সংগৃহীত

দেশের খেলাধুলার সামগ্রিক মানোন্নয়ন এবং বিশ্বমঞ্চে স্পোর্টস ডিপ্লোম্যাসিকে এগিয়ে নিতে বর্তমান সরকার নিরলস কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব মোঃ আমিনুল হক। 

শনিবার (২৩ মে) সকালে রাজধানীতে অনুষ্ঠিত আন্তর্জাতিক হাফ ম্যারাথন “ওয়ান রান”-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে আয়োজিত এই অনুষ্ঠানে বাংলাদেশের যুব আইকন ও স্পোর্টস প্যাট্রন ব্যারিস্টার জাইমা রহমানসহ দেশ-বিদেশের প্রায় এক হাজার অ্যাথলেট উপস্থিত ছিলেন।

ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের ক্রীড়াঙ্গনের এই আধুনিক রূপান্তর ও চলমান অগ্রযাত্রার মূল রূপকার হলেন  প্রধানমন্ত্রী  তারেক রহমান এবং তাঁর কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

ম্যারাথনের মূল স্লোগান ‘ওয়ান রান, ওয়ান গোল অ্যান্ড ওয়ান ওয়ার্ল্ড’-এর তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। সবাই মিলে দেশে একটি সর্বজনীন খেলাবান্ধব পরিবেশ তৈরি করতে পারলে পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় পর্যায়ে সমাজের গুণগত পরিবর্তন আনা সম্ভব হবে।

আমিনুল হক বলেন, বর্তমান সরকারের মূল লক্ষ্যই হলো যুবসমাজকে মাঠমুখী করা এবং স্পোর্টসকে একটি শক্তিশালী মাধ্যম হিসেবে গড়ে তোলা। ১ কিলোমিটার, ৫ কিলোমিটার, ১০ কিলোমিটার এবং ২১.১ কিলোমিটার হাফ ম্যারাথন—এই চারটি ক্যাটাগরিতে দেশি-বিদেশি দৌড়বিদদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেশের ক্রীড়া সংস্কৃতির এক ইতিবাচক চিত্র তুলে ধরে।

এ সময়য় দেশের বিভিন্ন প্রান্তে আয়োজিত দৌড় প্রতিযোগিতার প্রশংসা করেন প্রধানমন্ত্রীর কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। এ ধরনের আয়োজন মানুষকে সুস্থ থাকতে দারুণভাবে অনুপ্রাণিত করে উল্লেখ করে আগামীতে নিজেও এই ধরনের আয়োজনে অংশ নেয়ার ইচ্ছা প্রকাশ করেন তিনি।

জাইমা রহমানবলেন, সুস্থ সমাজ বিনির্মাণে নারী-পুরুষ এবং সব ধরনের সামর্থ্যের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন। তাদের সহযোগিতায় সবাইকে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ৭৪ বছর বয়সী এক অ্যাম্বাসেডরের জীবনের গল্প তুলে ধরে যুবসমাজকে 'জীবনকে ভালোবাসুন, ফিট থাকুন'—এই মূলমন্ত্র নিয়ে জীবন গড়ার আহ্বান জানান জাইমা রহমান। আন্তর্জাতিক মানের এ আয়োজন সফলভাবে সম্পন্ন করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান তিনি।

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টমাস ডুলিই বাংলাদেশ ফুটবল দলের নতুন প্রধান কোচ
টমাস ডুলিই বাংলাদেশ ফুটবল দলের নতুন প্রধান কোচ
ক্যারিয়ারের ৩৭তম শিরোপা জিতলেন রোনালদো
ক্যারিয়ারের ৩৭তম শিরোপা জিতলেন রোনালদো
আজ বাংলাদেশের নতুন কোচ ডুলি ঢাকায় আসছেন
আজ বাংলাদেশের নতুন কোচ ডুলি ঢাকায় আসছেন