• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৪৬ বিলিয়ন ডলার জামায়াতের নাম থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির সড়ক নিরাপত্তায় জবাবদিহিতা ও সমন্বিত বাস্তবায়নের আহ্বান বাংলাদেশের আরও ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দিচ্ছে সরকার ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা চালু, নিয়োগ পাবেন ১ লাখ স্বাস্থ্যকর্মী ‘তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে’ ধানমন্ডি রবীন্দ্র সরোবরে ইজারাবহির্ভূত দোকান উচ্ছেদ ধামরাইয়ে ৪ ভুয়া ডিবি গ্রেপ্তার স্বাস্থ্যসেবায় বৈষম্য দূর করতে সরকার বদ্ধপরিকর: আইসিটি মন্ত্রী এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

ভাইরাল ‘ককরোচ’ জনতা পার্টির ওয়েবসাইট ‘ব্লকড’


প্রকাশ:  ২৪ মে ২০২৬, ০৮:১১ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) দিয়ে তৈরি
ছবি: আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) দিয়ে তৈরি

ভারতের ভাইরাল ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) ওয়েবসাইট ব্লক করে দেওয়া হয়েছে। দলটি যাত্রা শুরুর কয়েক দিনের মধ্যেই এমন ঘটনা ঘটেছে।

শনিবার (২৩ মে) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ভারতের প্রধান বিচারপতি বেকার তরুণদের ‘তেলাপোকা’র সঙ্গে তুলনা করেছেন বলে খবর প্রকাশের পর মজার ছলে এই প্ল্যাটফর্মটি গড়ে ওঠে। বর্তমানে অনলাইনে এটির ২ কোটিরও বেশি অনুসারী রয়েছে। তবে এ ঘটনার পর প্রধান বিচারপতি ব্যাখ্যা দিয়ে বলেন, তিনি ভারতের তরুণদের নয়, বরং ভুয়া ও বোগাস ডিগ্রিধারীদের বোঝাতে চেয়েছিলেন।

বর্তমানে ভারতে সিজেপির ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে না। এমনকি দেশের বাইরেও এটি অচল দেখা যাচ্ছে। দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপক অভিযোগ করেন, ভারতীয় কর্তৃপক্ষ তাদের ‘আইকনিক ওয়েবসাইট নামিয়ে দিয়েছে’। তিনি প্রশ্ন তোলেন, তেলাপোকাকে এত ভয় কেন?

এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, সিজেপি কোনো আনুষ্ঠানিক রাজনৈতিক দল নয়। দলটি ইতোমধ্যে নতুন একটি ‘ঠিকানা’ তৈরির কাজ শুরু করেছে। পাশাপাশি তিনি লেখেন, তেলাপোকা কখনও মরে না।

বিবিসি জানিয়েছে, দলটির অফিসিয়াল এক্স অ্যাকাউন্টও ভারত থেকে দেখা যাচ্ছে না। বর্তমানে অ্যাকাউন্টটি খুলতে গেলে দেখা যাচ্ছে, ‘আইনি অনুরোধের প্রেক্ষিতে’ এটি আটকে রাখা হয়েছে।

যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটির শিক্ষার্থী ও রাজনৈতিক যোগাযোগ কৌশলবিদ দিপক জানিয়েছেন, তার ব্যক্তিগত ইনস্টাগ্রাম এবং দলের অ্যাকাউন্ট দুটিই হ্যাক করা হয়েছে। ‘ককরোচ জনতা পার্টি’ বা ‘তেলাপোকা জনতার দল’ নামটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নামের ব্যঙ্গাত্মক রূপ। বিজেপি ২০১৪ সাল থেকে ক্ষমতায় রয়েছে।

সিজেপি নিজেদের ‘অলস ও বেকারদের কণ্ঠস্বর’ হিসেবে পরিচয় দিয়ে আসছে। তবে তাদের সদস্যপদের শর্তের মধ্যে সারাক্ষণ অনলাইনে থাকা এবং পেশাদারভাবে ক্ষোভ প্রকাশের দক্ষতার বিষয়টি উল্লেখ করা হয়েছে।

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
দিল্লিতে শিক্ষার্থীদের বিক্ষোভে পরিস্থিতি উত্তাল, বন্ধ ১৬ মেট্রো স্টেশন
ছবি: সংগৃহীত
ফ্রান্সে ১৫ বছরের নিচে সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করে আইন পাস
দিল্লিতে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের অভিযান ঘিরে নতুন করে উত্তপ্ত হয়েছে ভারতের রাজনৈতিক অঙ্গন। ছবি: সংগৃহীত
মোদির সরকার ঘিরে নতুন সংকট, আশার আলো বিরোধীদের