• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, জামায়াত নেতার শ্বশুর গ্রেপ্তার

পাবনা প্রতিনিধি    ২৪ মে ২০২৬, ১০:২৩ পি.এম.
ছবি : সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে চার বছরে এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় জামায়াত নেতার শ্বশুরের বিরুদ্ধে। এ ঘটনায় মামলা দায়েরের পর অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের গড়গড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত রাহাত প্রামাণিক গড়গড়ি গ্রামের পীরু প্রামাণিকের ছেলে। তিনি স্থানীয় জামায়াত নেতা তুষার হোসেনের শ্বশুর।

মামলা সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে প্রতিদিনের মতই বাড়ির আঙিনায় খেলছিল শিশুটি। ওই সময়য় সবার অগোচরে তাকে কৌশলে নিজ বাড়ির শয়ন কক্ষে নিয়ে যায় অভিযুক্ত রাহাত প্রামাণিক। পরে জোরপূর্বক তাকে আপত্তিকরভাবে স্পর্শ করে। এক পর্যায়ে ধর্ষণের চেষ্টা করলে শিশুটি চিৎকার করে। বিষয়টি টের পেয়ে শিশুটির মা ও স্থানীয়রা এগিয়ে গেলে অভিযুক্ত রাহাত প্রামাণিক কৌশলে পালিয়ে যায়।

মামলার বাদী ও ভুক্তভোগী শিশুর বাবার ভাষ্য, ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে মেয়েকে নিয়ে থানায় অভিযোগ করতে গেলে অভিযুক্তের জামাতা জামায়াত নেতা তুষার হোসেন নানাভাবে বাধা সৃষ্টি করে এবং ভয়ভীতি দেখায়।

এ বিষয়ে ঈশ্বরদী থানার ওসি আসাদুর রহমান বলেন, শিশুটির পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে। প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়ায় পুলিশ অভিযুক্ত রাহাত প্রামাণিককে গ্রেপ্তার করেছে। রোববার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ভিওডি বাংলা/এম এস রহমান/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার