• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১১৮

ভিওডি বাংলা ডেস্ক    ২৭ মে ২০২৬, ০৯:৩৩ পি.এম.
ছবি: সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ১১৮টি শিশু।

বুধবার (২৭ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৪৭২টি শিশুর মৃত্যু হয়েছে। আর হামে আক্রান্ত হয়ে আরও ৮৮টি শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৫৬০টি শিশু মারা গেছে।

এছাড়া, ২৪ ঘণ্টায় ৬২টি শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ হাজার ৫৬। এই সময়ে ৯৩৩টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১ হাজার ১০৩টি শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৬৭ হাজার ৭৯, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৮ হাজার ৮৩৪। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৫৩ হাজার ৪৬৩ রোগী, যাদের মধ্যে ৪৯ হাজার ৯০৩ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২৪ ঘণ্টায় হামের উপসর্গে ১৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৪ শতাধিক
২৪ ঘণ্টায় হামের উপসর্গে ১৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৪ শতাধিক
হামের রোগী ও জরুরি সেবায় নিয়োজিত ডাক্তার-নার্সদের ঈদের ছুটি বাতিল
হামের রোগী ও জরুরি সেবায় নিয়োজিত ডাক্তার-নার্সদের ঈদের ছুটি বাতিল
হাম ও উপসর্গে শিশুর মৃত্যু ৫০০ ছাড়াল, নতুন আক্রান্ত ২১৩২
হাম ও উপসর্গে শিশুর মৃত্যু ৫০০ ছাড়াল, নতুন আক্রান্ত ২১৩২