• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢামেকে রোগী বাণিজ্য ঠেকাতে তৎপর আনসার জলাবদ্ধতা নিরসনে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: ডিএসসিসি প্রশাসক চট্টগ্রামে বন্যার্তদের ধানবীজ ও পশুর টিকা দেবে সরকার: কৃষিমন্ত্রী জুলাই সনদ নিয়ে বিরোধী দল বিভ্রান্ত করছে: মির্জা ফখরুল চট্টগ্রামে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অর্থমন্ত্রীসহ ভেঙে পড়ল মঞ্চ ভিসা নীতি কঠোর করল যুক্তরাষ্ট্র, পড়া শেষে ৩০ দিনে ছাড়তে হবে দেশ অল্প বয়সেই কঠিন চ্যালেঞ্জে দেশের মেধাবী তরুণরা: জাইমা রহমান জুলাইয়ের শহীদ পরিবারপ্রতি ১ কোটি টাকা সহায়তার দাবি এনসিপির চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত নৌবাহিনীর নতুন প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

খেলাপি ঋণ আদায়ের উদ্যোগ নেওয়া হয়েছে: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ২৭ মে ২০২৬, ১০:৩৩ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সরকার দেশের সব খেলাপি ঋণ আদায় করার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

তিনি বলেন, আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি, সেগুলো পূরণ করার উদ্যোগ নিয়েছি।

বুধবার (২৭ মে) বিকেলে বরিশালের আগৈলঝাড়া উপজেলা পরিষদ হলরুমে ঈদুল আজহার শুভেচ্ছা ও মতবিনিময় সভায় এ কথা বলেন মন্ত্রী। 

তথ্যমন্ত্রী বলেন, গত ২০ বছরে বাংলাদেশের যত টাকা ঋণ দেওয়া হয়েছে, তার মধ্যে শতকরা ৩০ ভাগ খেলাপি হয়েছে। এই পরিসংখ্যান দেখে বোঝা যায় বিগত সরকার ব্যাংক লুট করার জন্য সহযোগিতা করেছে। আর সেই ঋণের বোঝা এখন জাতিকে বহন করতে হচ্ছে।

জহির উদ্দিন স্বপন বলেন, ২০২৪ সালের জানুয়ারিতে জোর করে নির্বাচন করা হয়েছে। এরপর আগস্ট মাসে সেই সরকারপ্রধান পালিয়ে গেছে। এত অপমান আর অসম্মানজনকভাবে পৃথিবীর আর কোনো দেশের প্রধানমন্ত্রীকে পালিয়ে যেতে হয়নি।

আগৈলঝাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক সিকদার হাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় রাজনৈতিক নেতাকর্মী ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
মাদক ব্যবসায়ী আমার ছোট ভাই হলেও ছাড় নয়: হাবিবুর রশিদ
প্রতিমন্ত্রী রাজিব আহসানের নেতৃত্বে নৌপরিবহন খাতে দৃশ্যমান পরিবর্তন
মন্ত্রীদের ১০০ দিন রবি-রাজিবের নেতৃত্বে নৌপরিবহন খাতে দৃশ্যমান পরিবর্তন
মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করা হবে: প্রতিমন্ত্রী ইশরাক