• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

মঠবাড়িয়ায় পৃথক স্থান থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি    ৩১ মে ২০২৬, ১২:০৬ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় পৃথক স্থান থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া না গেলেও ঘটনাগুলো রহস্যজনক বলে মনে করছেন স্থানীয়রা। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।

শনিবার (৩০ মে) রাত প্রায় ১১টার দিকে উপজেলার ৮ নম্বর আমড়াগাছিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুর রশিদ বাড়ি থেকে বের হন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এরপর থেকে তিনি আর বাড়িতে ফেরেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।  

রোববার (৩১ মে) সকালে নেহালিয়া মাদরাসার পাশের মক্তবখানা এলাকায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

পরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহত ব্যক্তি আব্দুর রশিদ বলে শনাক্ত করা হয়। তিনি মৃত নূর মোহাম্মদের ছেলে।এদিকে একই এলাকায় পৃথক স্থান থেকে মো. সাগর নামে আরেক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সাগর স্থানীয় বাসিন্দা কালু মিয়ার ছেলে বলে জানা গেছে। একই সময়ে আমড়াগাছিয়া এলাকার বাসিন্দা ইউসুফ প্যাদা নামে একজন নিখোঁজ রয়েছেন বলেও তথ্য পাওয়া গেছে।

তিনি মৃত আব্দুর সত্তার প্যাদার ছেলে। তবে উদ্ধার হওয়া দুই মরদেহের সঙ্গে ইউসুফ প্যাদার নিখোঁজ হওয়ার কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে এখনই কিছু বলতে পারছে না পুলিশ। তদন্তের স্বার্থে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী বলেন, পৃথক স্থান থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধারের খবর পাওয়া গেছে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করছেন। এটি হত্যাকাণ্ড কি না এবং মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা তদন্ত শেষে নিশ্চিতভাবে বলা যাবে।পুলিশ জানিয়েছে, মরদেহ দুটি উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। একই সঙ্গে ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। 

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার