• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢামেকে রোগী বাণিজ্য ঠেকাতে তৎপর আনসার জলাবদ্ধতা নিরসনে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: ডিএসসিসি প্রশাসক চট্টগ্রামে বন্যার্তদের ধানবীজ ও পশুর টিকা দেবে সরকার: কৃষিমন্ত্রী জুলাই সনদ নিয়ে বিরোধী দল বিভ্রান্ত করছে: মির্জা ফখরুল চট্টগ্রামে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অর্থমন্ত্রীসহ ভেঙে পড়ল মঞ্চ ভিসা নীতি কঠোর করল যুক্তরাষ্ট্র, পড়া শেষে ৩০ দিনে ছাড়তে হবে দেশ অল্প বয়সেই কঠিন চ্যালেঞ্জে দেশের মেধাবী তরুণরা: জাইমা রহমান জুলাইয়ের শহীদ পরিবারপ্রতি ১ কোটি টাকা সহায়তার দাবি এনসিপির চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত নৌবাহিনীর নতুন প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

আদ্-দ্বীনে সাংবাদিক মারধর প্রসঙ্গ কৌশলে এড়ালেন তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ১ জুন ২০২৬, ০৪:১৭ পি.এম.
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। ছবি: সংগৃহীত
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। ছবি: সংগৃহীত

সম্প্রতী আদ-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার বিষয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, ‘এখনো আমি সংবাদটা ভালো করে দেখিনি, তবে আপনাদের কাছে আমি যতটুকু শুনলাম তাতে বোঝাই যায় যে ওই প্রতিষ্ঠানের অভ্যন্তরে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্ব।’

ঈদের ছুটির পর প্রথম কর্মদিবস সোমবার (১ জুন) সচিবালয়ে নিজ দপ্তরে ঈদুল আজহা পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত সাংবাদিকরা আদ্-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যুর খবর সংগ্রহের সময় গণমাধ্যমকর্মীদের ওপর হামলার বিষয়ে তথ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করলে তিনি এমন জবাব দিয়ে কৌশলে এড়িয়ে যান প্রসঙ্গটি। 

আদ্-দ্বীনে সাংবাদিকদের মারধর প্রসঙ্গে মন্ত্রী আরও বলেন, ‘আমি বিস্তারিত খবর নিই, একই সাথে মনে রাখা দরকার যে গণমাধ্যমের কাজই হচ্ছে সবকিছু জনগণের সামনে ট্রান্সপারেন্ট করে তুলে ধরা।  এ বিষয়ে সবাইকেই সতর্ক থাকা দরকার। আমাদের প্রধানমন্ত্রী বারবার জবাবদিহির সংস্কৃতির কথা বলেছেন। আমরা সেই আলোকেই এই বিশ্লেষণ করি, বিচার করি এবং মূল্যায়ন করি।’

জহির উদ্দিন স্বপন বলেছেন, জনতুষ্ঠবাদী সিদ্ধান্ত গ্রহণ করাটাই কিন্তু সরকারের একমাত্র কাজ নয়, সরকারের কাজ হচ্ছে দীর্ঘমেয়াদে সুশাসন বজায় রাখা।

এবারের ঈদযাত্রা স্বস্তির হলেও গত রাতে জ্বালানি তেলের দাম বাড়াটা একটা অস্বস্তিকর পরিস্থিতি হয়েছে—এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, ‘আপনারা বোধহয় জানেন যে জ্বালানির সংকট যেদিন থেকে শুরু হয়েছে, সেদিন থেকেই যারা আমদানিনির্ভর জ্বালানিভিত্তিক দেশগুলো কিন্তু আন্তর্জাতিক সংকটের সঙ্গে তাল মিলিয়ে দাম বাড়িয়ে চলছে।’

মন্ত্রী বলেন, ‘আমাদের আমদানি করেই চলতে হবে এই সব বিষয়টা মাথায় রেখেই সরকারকে পরিচালনা করতে হবে। ’

তিনি বলেন, ‘নিশ্চয়ই তথ্য আপনাদের জানা আছে, দীর্ঘদিন অন্যান্য দেশ দাম বাড়ালেও আমাদের সরকার দীর্ঘদিন দামকে পুরোনো জায়গায় ধরে রেখেছিল। যদিও আমরা আমদানিনির্ভরশীল একটি দেশ। আমাদের জ্বালানি আমদানি করে চলতে হয়।’

তথ্যমন্ত্রী বলেন, ‘বিদ্যুৎমন্ত্রী ও প্রতিমন্ত্রী তারা নিয়মিতই এ বিষয়ে জাতিকে পরিসংখ্যান দিয়েছেন। কিন্তু এটা তো সত্য, আমদানি করেই যদি চলতে হয়, তাহলে তো আমাকে আমার আমদানি ক্ষমতার ওপরে ভর করেই চলতে হবে।’

অর্থ-মন্ত্রণালয় এবং বিদ্যুৎ মন্ত্রণালয় পরিস্থিতি মোকাবিলার জন্য বিশিষ্ট অর্থনীতিবিদ ওয়াহেদ উদ্দিন মাহমুদ সাহেবের নেতৃত্বে একটা পরামর্শ কমিটি করেছে।

যে কমিটির পরামর্শে সরকার চলছে এবং তার পরামর্শ অনুযায়ী দীর্ঘদিন জ্বালানি তেলের দাম বাড়ানো হয় নাই আবার সংকট এখনো কিন্তু কাটেনি।

সম্প্রীতি আদ-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার বিষয়ে কথা বললে তথ্যমন্ত্রী বলেন, ‘এখনো আমি সংবাদটা ভালো করে দেখিনি, তবে আপনাদের কাছে আমি যতটুকু শুনলাম তাতে বোঝাই যায় যে ওই প্রতিষ্ঠানের অভ্যন্তরে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্ব।’

মন্ত্রী আরও বলেন, ‘আমি বিস্তারিত খবর নিই, একই সাথে মনে রাখা দরকার যে গণমাধ্যমের কাজই হচ্ছে সবকিছু জনগণের সামনে ট্রান্সপারেন্ট করে তুলে ধরা। এ বিষয়ে সবাইকেই সতর্ক থাকা দরকার। আমাদের প্রধানমন্ত্রী বারবার জবাবদিহির সংস্কৃতির কথা বলেছেন। আমরা সেই আলোকেই এই বিশ্লেষণ করি, বিচার করি এবং মূল্যায়ন করি।

(ভিওডি বাংলা/আরআর)


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
মাদক ব্যবসায়ী আমার ছোট ভাই হলেও ছাড় নয়: হাবিবুর রশিদ
প্রতিমন্ত্রী রাজিব আহসানের নেতৃত্বে নৌপরিবহন খাতে দৃশ্যমান পরিবর্তন
মন্ত্রীদের ১০০ দিন রবি-রাজিবের নেতৃত্বে নৌপরিবহন খাতে দৃশ্যমান পরিবর্তন
মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করা হবে: প্রতিমন্ত্রী ইশরাক