• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
কারাগার থেকে মুক্তি পেলেন সেলিনা হায়াৎ আইভী মব তৈরি করে ‘চোরাই পণ্যের গাড়ি’ ছিনতাই, পিছু হটল বিজিবি ভুল ট্রেনে উঠে পরিবার থেকে হারিয়ে যাওয়া শিশুকে ফিরিয়ে দিল আনসার ‘জেড’ থেকে ‘ওয়াই’, সৌরভের নিরাপত্তা কমাল প্রশাসন ঢাকা উত্তর ও দক্ষীণ সিটিতে দুই শিফটে চলবে পরিচ্ছন্নতা কার্যক্রম সারিয়াকান্দিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, অনুমোদনহীন ট্রাভেলসকে জরিমানা জলাবদ্ধতা ও সড়ক সংস্কারে ২১০ কোটি টাকা বরাদ্দ চায় ডিএসসিসি মুক্তিযোদ্ধাদের অসম্মান করা হলে কঠোর জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী ইশরাক আলোচিত বৃদ্ধার মৃত্যু, যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতি করেন হান্নান মাসউদ: রাশেদ খান

কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের হামলা

আন্তর্জাতিক ডেস্ক    ৩ জুন ২০২৬, ০৮:৩৬ এ.এম.
ছবি: সংগৃহীত

কুয়েত ও বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। এ ঘটনায় কুয়েতের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হামলার সব লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম হয়েছে।

বুধবার ভোরে দেওয়া এক বিবৃতিতে কুয়েতের প্রতিরক্ষা বাহিনী জানায়, মাঝরাতে দেশটিতে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ‘শত্রুতাপূর্ণ’ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়। তবে সেগুলো লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, দেশের অভ্যন্তরে কোনো সামরিক বা বেসামরিক স্থাপনায় হামলার ঘটনা ঘটেনি। রাতের বেলা যে বিস্ফোরণের শব্দ শোনা গেছে, তা ছিল আকাশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংসের শব্দ।

তবে কুয়েতের এই বক্তব্য প্রত্যাখ্যান করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বার্তায় বাহিনীটি দাবি করেছে, কুয়েতে অবস্থিত মার্কিন ঘাঁটিতে অন্তত তিনটি ক্ষেপণাস্ত্র সফলভাবে আঘাত হেনেছে।

এর আগে গত ১ জুন কুয়েতে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল বলে জানায় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড (সেন্টকোম)। সে সময় যুক্তরাষ্ট্র দাবি করেছিল, ইরান থেকে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা হয়েছে।

এদিকে প্রায় একই সময়ে বাহরাইনে অবস্থিত মার্কিন নৌঘাঁটি লক্ষ্য করেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার খবর পাওয়া গেছে। তবে এ বিষয়ে এখনো বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি বাহরাইনের সামরিক কর্তৃপক্ষ।

অন্যদিকে, মঙ্গলবার গভীর রাতে ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম মেহের নিউজ জানায়, পারস্য উপসাগরে ইরানের কেশম দ্বীপসংলগ্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর কিছুক্ষণ পরই কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলার খবর সামনে আসে।

সূত্র: সিএনএন

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দিল্লির হোটেলে ভয়াবহ আগুন, নিহত ২১
দিল্লির হোটেলে ভয়াবহ আগুন, নিহত ২১
ইরানে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র
ইরানে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র
হরমুজ খুললেও ইরানের নিষেধাজ্ঞা উঠবে না: রুবিও
হরমুজ খুললেও ইরানের নিষেধাজ্ঞা উঠবে না: রুবিও