• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা রুখতে সজাগ থাকতে হবে: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি    ৩ জুন ২০২৬, ০২:৪৫ পি.এম.
ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি মহল দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। তাদের অপতৎপরতা রুখতে সবাইকে সজাগ ও  থাকতে হবে।

বুধবার (৩ জুন) দুপুরে ঠাকুরগাঁওয়ের নবগঠিত রুহিয়া উপজেলায় আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘এই সময়ে তারেক রহমানের নেতৃত্বে আমরা যখন নতুনভাবে দেশ গঠনের চেষ্টা করছি, তখন যেন কোনো বিভ্রান্তির মধ্যে না পড়ি। সবাইকে সচেতন থাকতে হবে।’

তিনি আরও বলেন, ‘তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সাইপ্রাসকে পরাজিত করে জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছে। এটি দেশের জন্য একটি বিরল সম্মান ও গৌরবের অর্জন।’

মন্ত্রী বলেন, ‘বাংলাদেশের মতো একটি দেশ আগামী এক বছর জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্ব দেবে। এটি আন্তর্জাতিক অঙ্গনে দেশের অবস্থানকে আরও শক্তিশালী করবে।’

দেশের বিভিন্ন সমস্যা সমাধানে সরকার কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, ‘সব সমস্যার সমাধান রাতারাতি সম্ভব নয়। তবে ধীরে ধীরে সব সংকট মোকাবিলায় আমরা কাজ করে যাচ্ছি।’

যুবসমাজের মধ্যে মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, ‘যখন দেখি তরুণরা মাদকাসক্ত হয়ে পড়ছে, তখন খুব কষ্ট লাগে। মাদক একটি জাতিকে ধ্বংস করে দিতে পারে। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী এবং রুহিয়া বিএনপির সভাপতি আব্দুল জব্বার।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার