• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
কারাগার থেকে মুক্তি পেলেন সেলিনা হায়াৎ আইভী মব তৈরি করে ‘চোরাই পণ্যের গাড়ি’ ছিনতাই, পিছু হটল বিজিবি ভুল ট্রেনে উঠে পরিবার থেকে হারিয়ে যাওয়া শিশুকে ফিরিয়ে দিল আনসার ‘জেড’ থেকে ‘ওয়াই’, সৌরভের নিরাপত্তা কমাল প্রশাসন ঢাকা উত্তর ও দক্ষীণ সিটিতে দুই শিফটে চলবে পরিচ্ছন্নতা কার্যক্রম সারিয়াকান্দিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, অনুমোদনহীন ট্রাভেলসকে জরিমানা জলাবদ্ধতা ও সড়ক সংস্কারে ২১০ কোটি টাকা বরাদ্দ চায় ডিএসসিসি মুক্তিযোদ্ধাদের অসম্মান করা হলে কঠোর জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী ইশরাক আলোচিত বৃদ্ধার মৃত্যু, যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতি করেন হান্নান মাসউদ: রাশেদ খান

শেরপুরে বন কর্মকর্তা ও রক্ষীর ওপর বালুদস্যুদের হামলায়

   ৪ জুন ২০২৬, ০৪:১৩ এ.এম.
ছবি: সংগৃহীত

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বালুদস্যুদের হামলায় এক বন কর্মকর্তা ও এক বনরক্ষী আহত হয়েছেন। মঙ্গলবার (৩ জুন) রাত ৯টার দিকে উপজেলার নকশী এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের প্রথমে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতরা হলেন রাংটিয়া রেঞ্জের গজনী বিট কর্মকর্তা সালেহীন নওয়াজ খান (২৮) এবং একই বিটের বনরক্ষী জিয়াউর ইসলাম (৩০)।

বন বিভাগ সূত্রে জানা যায়, বুধবার ভোর ৫টার দিকে গজনী এলাকায় একটি বালুবোঝাই ট্রাক জব্দ করেন বিট কর্মকর্তা সালেহীন। বিষয়টি জানালে রেঞ্জ কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক ঘটনাস্থলে যান। পরে ট্রাক ও চালককে রাংটিয়া রেঞ্জ অফিসে আনা হয়। সম্ভাব্য উত্তেজনার আশঙ্কায় ঝিনাইগাতী থানায় জানানো হলে পুলিশ এসে ট্রাক ও চালককে নিজেদের হেফাজতে নেয়।

রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা করিম মিয়া বলেন, ‘এরই জেরে রাতে ২৫ থেকে ৩০ জনের একটি দল সংঘবদ্ধ হয়ে আমাদের বন কর্মকর্তা ও বনরক্ষীর ওপর হামলা চালায়।’ স্থানীয় বাসিন্দা ও বন বিভাগের সদস্যরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেন। জড়িতদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে এবং পুলিশকে অবহিত করা হয়েছে বলে জানান তিনি।

বালিজুরি রেঞ্জ কর্মকর্তা সুমন মিয়া বলেন, আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

শেরপুর জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শুভ্রাংশু ব্যানার্জি জানান, দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের একজনের মাথায় আঘাত রয়েছে। উভয়ের অবস্থা বর্তমানে স্থিতিশীল।

ঘটনার খবর পেয়ে রাত ১২টার দিকে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন হাসপাতালে গিয়ে আহতদের খোঁজ নেন। তিনি বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মিজানুর রহমান ভূঁঞা বলেন, ‘বিষয়টি আমরা জেনেছি। এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং জড়িতদের গ্রেপ্তারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মব তৈরি করে ‘চোরাই পণ্যের গাড়ি’ ছিনতাই, পিছু হটল বিজিবি
মব তৈরি করে ‘চোরাই পণ্যের গাড়ি’ ছিনতাই, পিছু হটল বিজিবি
ভুল ট্রেনে উঠে পরিবার থেকে হারিয়ে যাওয়া শিশুকে ফিরিয়ে দিল আনসার
ভুল ট্রেনে উঠে পরিবার থেকে হারিয়ে যাওয়া শিশুকে ফিরিয়ে দিল আনসার
সারিয়াকান্দিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, অনুমোদনহীন ট্রাভেলসকে জরিমানা
সারিয়াকান্দিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, অনুমোদনহীন ট্রাভেলসকে জরিমানা