• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বদলে গেল বঙ্গবন্ধু স্টেডিয়ামের নাম

   ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:০৭ পি.এম.

নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম পাল্টে জাতীয় স্টেডিয়াম, ঢাকা করা হয়েছে। শনিবার(১৫ ফেব্রুয়ারি) জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

১৯৫৪ সালে ‘ঢাকা স্টেডিয়াম’ নামে যাত্রা শুরু করা এই ঐতিহ্যবাহী ভেন্যু ১৯৯৮ সালে আওয়ামী লীগ সরকার বঙ্গবন্ধুর নামে স্টেডিয়ামের নামকরণ করে। তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের ধারাবাহিকতায় বিদায়ী সরকারের পরিবারের নামে থাকা স্থাপনাগুলোর নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। তারই অংশ হিসেবে এবার নতুন পরিচয় পেল দেশের ক্রীড়াঙ্গনের হৃদপিণ্ড—জাতীয় স্টেডিয়াম।

তারই ধারাবাহিকতায়, উপজেলা পর্যায়ের ১৫০টি ‘শেখ রাসেল মিনি স্টেডিয়াম’-এর নাম বদলের পর এবার দেশের ক্রীড়াঙ্গনের কেন্দ্রবিন্দু বঙ্গবন্ধু স্টেডিয়ামও পেল নতুন পরিচয় ‘জাতীয় স্টেডিয়াম, ঢাকা’।

ভিওডি বাংলা/এম 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দাম্পত্যে ‘তৃতীয় পক্ষ’, বিচ্ছেদের পথে ওয়াসিম-সানিয়া
দাম্পত্যে ‘তৃতীয় পক্ষ’, বিচ্ছেদের পথে ওয়াসিম-সানিয়া
বিশ্বকাপের স্কোয়াড ঘোষণায় সবার আগে বসনিয়া
বিশ্বকাপের স্কোয়াড ঘোষণায় সবার আগে বসনিয়া
বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা করল আর্জেন্টিনা
বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা করল আর্জেন্টিনা