• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
খামেনির বিশেষ ক্ষমায় কারামুক্ত হচ্ছেন ২ হাজারের বেশি বন্দি ঝিনাইদহে বিএনপিতে যোগ দিলেন জামায়াতের ৩০০ নেতাকর্মী এনসিপির ছায়া বাজেটে ৭১ নীতিগত প্রস্তাব বান্ধবীসহ নিখোঁজ দুই বোন ঢাকা উদ্যান থেকে উদ্ধার সরকারি খাল দখল নিয়ে আ. লীগ-বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত ৭ পুশইন ঠেকাতে সীমান্তে কোস্ট গার্ডের নজরদারি জোরদার কড়াকড়ি উপেক্ষা করে আল-আকসায় জুমার নামাজে মুসল্লিদের ঢল প্রধানমন্ত্রীর নির্দেশনায় বড় দুর্ঘটনার ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হয়েছে: নৌপ্রতিমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গ্রিন ক্যাম্পাস র‍্যাঙ্কিং’ চালুর দাবি জাতীয় ছাত্রমঞ্চের খালেদা জিয়ার স্মরণে পশ্চিমবঙ্গ বিধানসভায় শোকপ্রস্তাব

ক্রোয়েশিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক    ৫ জুন ২০২৬, ১০:৪৫ এ.এম.
ছবি: সংগৃহীত

ক্রোয়েশিয়ায় একটি বিমান বিধ্বস্ত হয়ে চারজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দেশটির ইস্ত্রিয়া অঞ্চলের অ্যাড্রিয়াটিক সাগর উপকূলবর্তী শহর মেদুলিনের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

ইস্ত্রিয়ান পুলিশ জানায়, স্থানীয় সময় সকাল ১১টা ২০ মিনিটের দিকে কাস্টিজুন ও মেদুলিনের মধ্যবর্তী ক্যাম্পানোজ এলাকায় অবস্থিত মেদুলিন স্পোর্টস বিমানবন্দরের কাছে বিমানটি বিধ্বস্ত হয়।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে জরুরি উদ্ধারকারী দল ও অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার সদস্যরা পৌঁছান। তবে বিমানটির চার আরোহীর সবাই ঘটনাস্থলেই নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

প্রাথমিক তথ্য অনুযায়ী, বিমানটি অস্ট্রিয়া থেকে বলকান অঞ্চলের উদ্দেশে যাত্রা করেছিল। মেদুলিন স্পোর্টস বিমানবন্দরে এর অবতরণের কথা ছিল। তবে গন্তব্যে পৌঁছানোর আগেই এটি দুর্ঘটনার কবলে পড়ে।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিমানটি কেন এবং কী পরিস্থিতিতে বিধ্বস্ত হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

সূত্র: আনাদোলু অ্যাজেন্সি

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শপথের তিন দিনের মাথায় মন্ত্রিসভা ছাড়লেন রামালিঙ্গা রেড্ডি
শপথের তিন দিনের মাথায় মন্ত্রিসভা ছাড়লেন রামালিঙ্গা রেড্ডি
আবার জ্বলছে মণিপুর, নিহত ৩
আবার জ্বলছে মণিপুর, নিহত ৩
ইউক্রেনকে আপস করতে বলেছেন পুতিন
ইউক্রেনকে আপস করতে বলেছেন পুতিন