• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

১৪৪ ধারার মধ্যেই হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ

টাঙ্গাইল প্রতিনিধি    ৫ জুন ২০২৬, ০৪:৫৫ পি.এম.
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের ভূঞাপুরে ১৪৪ ধারা ভঙ্গ করে সংঘর্ষ, ভাঙচুর ও বসতবাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। জগতপুরা গ্রাম ও গোপালপুর উপজেলার গোলপেঁচা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে পূর্ব শত্রুতার জেরে ভূঞাপুর উপজেলার জগতপুরা গ্রামের বাসিন্দারা পার্শ্ববর্তী গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের গোল পেচাঁ গ্রামে এসব ঘটনা ঘটায়।

এ সময় প্রায় ১০টি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। হামলায় জগতপুরা গ্রামের কালাম তালুকদার নামে এক বৃদ্ধার মৃত্যু হয়। ঘটনার জেরে রাতেই মাইকিং করে শুক্রবার সকালে গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের সবাইকে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে নলিনবাজারে থাকা জগতপুরা গ্রামের সব ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করার নির্দেশনা দেওয়া হয়। এ সময় প্রশাসন এ এলাকায় ১৪৪ ধারা জারি করে।

সকাল থেকে প্রশাসনের তৎপরতা লক্ষ্য করা গেলেও গোপালপুর উপজেলার শাখারিয়া গ্রাম গোলপেঁচা গ্রামের লোকজন একত্রিত হয়ে প্রশাসনের ১৪৪ ধারা ভঙ্গ করে জগতপুরা গ্রামে বসতবাড়িতে অগ্নিসংযোগ, হামলা, ভাঙচুর ও লুটপাট করে নিয়ে যায়। হামলায় জগতপুরা গ্রামের অর্ধশতাধিক বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে।

ঘটনার বিষয়ে গোপালপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) ফৌজিয়া হাবিব খান বলেন, অনাকাঙ্ক্ষিত ঘটনা সামাল দিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই মুহূর্তে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে। আর কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে।

ঘটনাস্থলে উপস্থিত হয়ে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাহবুব হাসান।

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার