• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
খামেনির বিশেষ ক্ষমায় কারামুক্ত হচ্ছেন ২ হাজারের বেশি বন্দি ঝিনাইদহে বিএনপিতে যোগ দিলেন জামায়াতের ৩০০ নেতাকর্মী এনসিপির ছায়া বাজেটে ৭১ নীতিগত প্রস্তাব বান্ধবীসহ নিখোঁজ দুই বোন ঢাকা উদ্যান থেকে উদ্ধার সরকারি খাল দখল নিয়ে আ. লীগ-বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত ৭ পুশইন ঠেকাতে সীমান্তে কোস্ট গার্ডের নজরদারি জোরদার কড়াকড়ি উপেক্ষা করে আল-আকসায় জুমার নামাজে মুসল্লিদের ঢল প্রধানমন্ত্রীর নির্দেশনায় বড় দুর্ঘটনার ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হয়েছে: নৌপ্রতিমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গ্রিন ক্যাম্পাস র‍্যাঙ্কিং’ চালুর দাবি জাতীয় ছাত্রমঞ্চের খালেদা জিয়ার স্মরণে পশ্চিমবঙ্গ বিধানসভায় শোকপ্রস্তাব

সুসম্পর্ক চাইলে ভারতকে ‘পুশইন’ বন্ধ করতে হবে: সাইফুল হক

নিজস্ব প্রতিবেদক    ৫ জুন ২০২৬, ০৮:৩৪ পি.এম.
ছবি: সংগৃহীত

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, নির্বাচনের পরেও বাংলাদেশ নিয়ে দ্বিচারি ভূমিকা অব্যাহত রেখেছে ভারত। বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চাইলে ভারতকে অবশ্যই সীমান্তে ‘পুশইন’ বন্ধ করতে হবে। আবশ্যিকভাবে বাংলাদেশ বিদ্বেষী সকল অপতৎপরতা রোধ করতে হবে।

শুক্রবার (৫ জুন) রাজধানীর সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে দলটির ঢাকা মহানগর কমিটির সভায় এসব কথা বলেন তিনি।

সাইফুল হক বলেন, ফেব্রুয়ারিতে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর ভারত একদিকে বন্ধুত্বের কথা বলছে, অন্যদিকে সাম্প্রদায়িক উসকানিসহ বাংলাদেশবিরোধী যাবতীয় অপতৎপরতা অব্যাহত রেখেছে। বিজেপি পশ্চিমবঙ্গে সরকার গঠন করার পর উত্তেজনাকর এসব কর্মকাণ্ড নতুন মাত্রা নিয়েছে। সাম্প্রদায়িক মেরুকরণের দলীয় রাজনৈতিক এজেন্ডা বিবেচনায় ভারত সরকার নিজ দেশের মানুষকে বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসেবে আখ্যায়িত করে তাদের ভোটের অধিকার হরন করেছে, এখন তাদের বাংলাদেশে ঠেলে দেয়ার চেষ্টা করছে। এইসব অশুভ কর্মকাণ্ড কোনোভাবেই বাংলাদেশ গ্রহণ করতে পারে না।

তিনি আরও বলেন, সত্যি সত্যি বাংলাদেশের কোনও নাগরিক ভারতে অবৈধভাবে থেকে যেতে চাইলে তাদের ফেরত পাঠানোর আইনি প্রক্রিয়া রয়েছে। একইভাবে অন্যায়ভাবে বাংলাদেশে থাকা ভারতীয়দেরও ফেরত পাঠানোর দায় রয়েছে।

ভারত বা বিএসএফের উসকানিতে পা না দিয়ে সমতা, ন্যায্যতা ও সমমর্যাদার ভিত্তিতে বাংলাদেশ-ভারতের দ্বিপাক্ষিক সমস্যার টেকসই সমাধানে রাজনৈতিকভাবে উদ্যোগী হতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এ নেতা।

এ সময়য় উপস্থিত ছিলেন- বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর কমিটির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাক, রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, মহানগর কমিটির সদস্য জামাল সিকদার, বাবর চৌধুরী, মীর রেজাউল আলম, মোজাম্মেল হক চুন্নু, আরিফুল ইসলাম, মোহাম্মদ স্বাধীন, কাঞ্চন মিয়া, ফয়েজ ইবনে জাফর, মোহাম্মদ ইয়াসিন, ড্যানিয়েল ডি কোস্টা, নার্গিস আকতার লিমা, নূরবানু আকতার, মরিয়ম আক্তার, শামসুল আরেফিন, শিবু মোহান্ত প্রমুখ।

সভায় আগামী ১৪ জুন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে ঢাকা মহানগর কমিটির কর্মসূচি চূড়ান্ত করা হয়।

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্যাপক হারে বৃক্ষরোপণের আহ্বান ইসলামী আন্দোলনের
পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্যাপক হারে বৃক্ষরোপণের আহ্বান ইসলামী আন্দোলনের
হাসনাত-বসুন্ধরা সম্পর্ক নিয়ে একি বলছেন অপু?
হাসনাত-বসুন্ধরা সম্পর্ক নিয়ে একি বলছেন অপু?
ওসমান হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে মশাল মিছিল
ওসমান হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে মশাল মিছিল