• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বিয়ের পিড়িতে বসছেন নিগার

   ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৫০ এ.এম.
ফাইল ছবি

ক্রীড়া প্রতিবেদক 

বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি তার জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন। ইতোমধ্যে বাগদানও হয়ে গেছে তার। বিষয়টি নিজেই জানিয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার। 

সম্প্রতি একটি একান্ত সাক্ষাৎকারে বিষয়টি প্রকাশ করেছেন নিগার। তার কাছে প্রশ্ন ধেয়ে গিয়েছিল ব্যক্তিগত জীবন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। তার জবাবে তিনি বলেন, ‘আমার তো বাগদান হয়ে গেছে ইতোমধ্যেই!’

তাহলে বিয়েটা কবে? তার জবাবে তিনি বলেন, ‘খুব শিগগিরই, হ্যাঁ, খুব শিগগিরই বিয়ে করতে যাচ্ছি আমি।’

বিয়ের তারিখটা খোলাসা করেননি জ্যোতি। একই ভাবে পাত্র সম্পর্কেও ধোঁয়াশা রেখে দিয়েছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক।

তবে এ ঘোষণা শিগগিরই দেবেন জ্যোতি, সেটা তিনি বুঝিয়ে দিয়েছেন সে সাক্ষাৎকারেই। তবে বিয়ের পর তার জন্য অপেক্ষা করছে নতুন চ্যালেঞ্জ। 

নিগার সুলতানা জ্যোতি বাংলাদেশ নারী ক্রিকেটের সবচেয়ে সফল অধিনায়ক। দল অনেক স্মরণীয় জয় তুলে নিয়েছে তার নেতৃত্বে। এবার জীবনের নতুন ইনিংস শুরু করতে যাচ্ছেন তিনি। কবে শুভক্ষণটি আসে, এখন অপেক্ষা তারই!

ভিওডি বাংলা/এম 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দাম্পত্যে ‘তৃতীয় পক্ষ’, বিচ্ছেদের পথে ওয়াসিম-সানিয়া
দাম্পত্যে ‘তৃতীয় পক্ষ’, বিচ্ছেদের পথে ওয়াসিম-সানিয়া
বিশ্বকাপের স্কোয়াড ঘোষণায় সবার আগে বসনিয়া
বিশ্বকাপের স্কোয়াড ঘোষণায় সবার আগে বসনিয়া
বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা করল আর্জেন্টিনা
বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা করল আর্জেন্টিনা