• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
বিএনপির দেশ পরিচালনায় অভিজ্ঞতার ঘাটতি রয়েছে: আসিফ মাহমুদ ঢাকার দুই এলাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৬ দুর্গম সীমান্তে টহলে অসুস্থ বিজিবি সদস্য, হেলিকপ্টারে নেয়া হলো সিএমএইচে জাতিসংঘ মহাসচিব নির্বাচনে আলোচনায় ড. ইউনূস সাংবাদিকদের ওপর হামলা: আদ্-দ্বীনের দুই কর্মীকে অব্যাহতি আদ-দ্বীন শোকজের সন্তোষজনক জবাব না দিলে ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী আদ্-দ্বীন হাসপাতাল: দোষীদের শাস্তির দাবি পরিবারের অসহায়দের মাঝে উপহারসামগ্রী বিতরণ করলেন প্রতিমন্ত্রী আমিনুল হক রাজধানীর মিরপুর এলাকায় যান চলাচলে বিধিনিষেধ মন্ত্রী রবিউলের ক্যারিশমায় কান্নার বদলে স্বস্তি

ইরান সহজে ছাড় দেওয়ার পাত্র নয়: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক    ৬ জুন ২০২৬, ০৮:১৭ এ.এম.
ডোনাল্ড ট্রাম্প। ছবি-সংগৃহীত

ইরানের নেতৃত্ব অত্যন্ত আত্মমর্যাদাশীল, তারা এত সহজে কোনো ছাড় দিতে রাজি নয় বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম এনবিসি-র ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি বহাল থাকা সত্ত্বেও সাম্প্রতিক দিনগুলোতে দুই দেশের মধ্যে নতুন করে সংঘর্ষ বা খণ্ডযুদ্ধের ঘটনা ঘটেছে। মধ্যস্থতাকারীদের মাধ্যমে গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই যুদ্ধ অবসানের চেষ্টা চালাচ্ছে উভয় পক্ষ। এর মধ্যেই শুক্রবার মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এক পোস্টে শুক্রবার ঘটে যাওয়া একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার তথ্য নিশ্চিত করেছে।

একই দিন এনবিসি-র ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে চলমান পরিস্থিতি নিয়ে জানতে চাওয়া হয়, কী ঘটছে? এত দীর্ঘ সময় কেন লাগছে?

জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প চলমান ইরান পরিস্থিতিকে আবারো ‘ভিয়েতনাম যুদ্ধ’-এর সঙ্গে তুলনা করেন। তিনি উল্লেখ করেন, ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হয়েছে মাত্র তিন মাসের কিছু বেশি সময় ধরে। অথচ শুরুর সময় ও সমাপ্তির হিসাবের ওপর ভিত্তি করে ভিয়েতনাম যুদ্ধ স্থায়ী হয়েছিল প্রায় ১৯ বছর বা তারও বেশি।

তবে তেহরানের সঙ্গে চুক্তি করার বিষয়ে কোনো তাড়াহুড়ো নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, তিনি এটি নিশ্চিত করতে চান যে, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যে চুক্তিই হোক না কেন, তা যেন অবশ্যই আমেরিকার জাতীয় স্বার্থ রক্ষা করে।

এনবিসি-কে দেওয়া ওই সাক্ষাৎকারে ট্রাম্প আরো ইঙ্গিত দেন, ইরানের নেতৃত্ব অত্যন্ত গর্বিত বা আত্মমর্যাদাশীল। তারা এত সহজে কোনো ছাড় দিতে রাজি নয়। তবে যুদ্ধ অবসানের প্রক্রিয়ার অংশ হিসেবেই তিনি ইরানের এই অবস্থানকে বিবেচনা করছেন এবং তা বুঝতে পারছেন। ফলে রাজনৈতিক কোনো স্বার্থ বা বিবেচনার কারণে এই আলোচনা বা চুক্তি নিয়ে কোনো ধরনের তাড়াহুড়ো করা যাবে না বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পদত্যাগ করলেন কলকাতার মেয়র
পদত্যাগ করলেন কলকাতার মেয়র
সাহারা মরুভূমিতে বিকল ট্রাক, তৃষ্ণায় ৪৯ জনের মৃত্যু
সাহারা মরুভূমিতে বিকল ট্রাক, তৃষ্ণায় ৪৯ জনের মৃত্যু
জেলেনস্কির বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন পুতিন
জেলেনস্কির বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন পুতিন