• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আগামীকাল বিসিবি নির্বাচন ৩৪ ঘণ্টা সীমান্তে আটকে নারী-শিশুসহ ১০, মিলছে না সমাধান ডেঙ্গু মোকাবিলায় দেশজুড়ে ৩ মাসের বিশেষ অভিযান শুরু প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর, নতুন উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপনসহ ৮ কর্মসূচি বিএনপির দেশ পরিচালনায় অভিজ্ঞতার ঘাটতি রয়েছে: আসিফ মাহমুদ ঢাকার দুই এলাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৬ দুর্গম সীমান্তে টহলে অসুস্থ বিজিবি সদস্য, হেলিকপ্টারে নেয়া হলো সিএমএইচে জাতিসংঘ মহাসচিব নির্বাচনে আলোচনায় ড. ইউনূস সাংবাদিকদের ওপর হামলা: আদ্-দ্বীনের দুই কর্মীকে অব্যাহতি আদ-দ্বীন শোকজের সন্তোষজনক জবাব না দিলে ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী

কাশ্মীর কখনোই ভারতের হবে না, জাতিসংঘে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক    ৬ জুন ২০২৬, ০৮:৩৫ পি.এম.
ছবি: সংগৃহীত

কাশ্মীর প্রশ্নে জাতিসংঘের মঞ্চে আবারও মুখোমুখি অবস্থান নিয়েছে ভারত ও পাকিস্তান। কাশ্মীরকে ভারতের ‘অবিচ্ছেদ্য অংশ’ হিসেবে নয়াদিল্লির দাবির জবাবে ইসলামাবাদ স্পষ্ট ভাষায় বলেছে, জম্মু ও কাশ্মীর কখনোই ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল না, এখনও নয় এবং ভবিষ্যতেও হবে না।

শনিবার (৬ জুন) জাতিসংঘ সাধারণ পরিষদে ভারতের স্থায়ী প্রতিনিধি পার্বথানেনি হরিশ কাশ্মীরকে ভারতের অবিচ্ছেদ্য ভূখণ্ড হিসেবে উল্লেখ করলে তার জবাব দেন পাকিস্তানের প্রতিনিধি গুল কায়সার সারওয়ানি।

সারওয়ানি ১৯৩ সদস্যবিশিষ্ট সাধারণ পরিষদকে স্মরণ করিয়ে দেন যে, ভারত-অধিকৃত জম্মু ও কাশ্মীর এখনো জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আলোচ্যসূচিতে থাকা আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি বিরোধপূর্ণ অঞ্চল।

তিনি বলেন, “কোনো ধরনের ধোঁয়াশা এই বিরোধের ঐতিহাসিক, আইনি ও আন্তর্জাতিক চরিত্রকে পরিবর্তন করতে পারবে না। জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ কখনোই ছিল না, বর্তমানেও নেই এবং কখনো হবেও না।”

এদিকে জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আসিম ইফতিখার আহমেদ বলেন, নিরাপত্তা পরিষদের বার্ষিক প্রতিবেদনে জম্মু ও কাশ্মীর ও ফিলিস্তিন—উভয় ইস্যুর গুরুত্ব এবং চলমান প্রাসঙ্গিকতা তুলে ধরা হয়েছে। তিনি বলেন, জাতিসংঘের সংশ্লিষ্ট প্রস্তাবনা অনুযায়ী এসব বিরোধের সমাধান হওয়া প্রয়োজন।

সাধারণ পরিষদে দেওয়া বক্তব্যে আসিম জানান, ২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সময়কে অন্তর্ভুক্ত করা প্রতিবেদনে ‘ভারত-পাকিস্তান প্রশ্ন’ সম্পর্কিত ২০টির বেশি প্রস্তাব নিরাপত্তা পরিষদের সামনে উপস্থাপন করা হয়েছে। তিনি উল্লেখ করেন, ওই বছরের মে মাসে বিষয়টি নিয়ে নিরাপত্তা পরিষদ রুদ্ধদ্বার বৈঠকও করেছে।

তার ভাষায়, “এই বিষয়টির ওপর জোর দেয় যে, পরিষদের আলোচ্যসূচিতে প্রথমবার অন্তর্ভুক্ত হওয়ার সাত দশকেরও বেশি সময় পরেও কাশ্মীর বিরোধটি পরিষদের মনোযোগ আকর্ষণ করে চলেছে।”

ফিলিস্তিন প্রসঙ্গে পাকিস্তানের প্রতিনিধি বলেন, গাজায় চলমান মানবিক বিপর্যয় বর্তমানে নিরাপত্তা পরিষদের অন্যতম প্রধান আলোচ্য বিষয়। একাধিকবার যুদ্ধবিরতি প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর পরিষদ ২৮০৩ নম্বর প্রস্তাব গ্রহণ করে, যা গাজা শান্তি পরিকল্পনার প্রতি সমর্থন জানায়।

তিনি বলেন, “২৮০৩ নম্বর প্রস্তাবনাটি সম্পূর্ণ ও বিশ্বস্ততার সঙ্গে বাস্তবায়ন করা অপরিহার্য।”

ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি পাকিস্তানের সমর্থন পুনর্ব্যক্ত করে তিনি বলেন, “পাকিস্তান ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার, ১৯৬৭-পূর্ববর্তী সীমানার ভিত্তিতে একটি স্বাধীন, টেকসই ও অবিচ্ছিন্ন ফিলিস্তিন রাষ্ট্র এবং আল-কুদস আল-শরিফকে (জেরুজালেম) রাজধানী হিসেবে প্রতিষ্ঠার প্রতি তার অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করছে।”

জাতিসংঘ ব্যবস্থার সংস্কারের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন আসিম ইফতিখার আহমেদ। তিনি বলেন, বর্তমান বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় আরও গণতান্ত্রিক, প্রতিনিধিত্বমূলক ও জবাবদিহিমূলক বহুপাক্ষিক কাঠামো প্রয়োজন। একই সঙ্গে সদস্য রাষ্ট্রগুলোর ভেটো ক্ষমতার ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি মন্তব্য করেন, স্থায়ী সদস্য সংখ্যা বৃদ্ধি এবং ভেটো ক্ষমতা সম্প্রসারণ যৌথ বৈশ্বিক লক্ষ্য অর্জনের পরিপন্থি।

সূত্র: দ্য ডন, জিও নিউজ

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পদত্যাগ করলেন কলকাতার মেয়র
পদত্যাগ করলেন কলকাতার মেয়র
সাহারা মরুভূমিতে বিকল ট্রাক, তৃষ্ণায় ৪৯ জনের মৃত্যু
সাহারা মরুভূমিতে বিকল ট্রাক, তৃষ্ণায় ৪৯ জনের মৃত্যু
জেলেনস্কির বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন পুতিন
জেলেনস্কির বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন পুতিন