• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

মানিকগঞ্জে আন্তর্জাতিক তামাকমুক্ত দিবস পালিত

মানিকগঞ্জ প্রতিনিধি    ১০ জুন ২০২৬, ০৪:২৬ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

“প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তামাক ও নিকোটিনের আসক্তি প্রতিরোধ করি” প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জে আন্তর্জাতিক তামাকমুক্ত দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (১০ জুন) জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। র‌্যালিতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

র‌্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। এছাড়াও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. শাহজাহান সিরাজ, অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

আলোচনা সভায় বক্তারা বলেন, তামাক ও নিকোটিনজাত দ্রব্যের ব্যবহার জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। বিশেষ করে তরুণ সমাজকে লক্ষ্য করে বিভিন্ন কৌশলে তামাকপণ্যের প্রচার চালানো হচ্ছে, যা উদ্বেগজনক। তামাকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং তামাক নিয়ন্ত্রণে প্রশাসন, গণমাধ্যম ও সুশীল সমাজের সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

বক্তারা আরও বলেন, তামাকের ব্যবহার শুধু ব্যক্তির স্বাস্থ্যঝুঁকি বাড়ায় না, বরং পরিবার ও সমাজের ওপরও নেতিবাচক প্রভাব ফেলে। তাই তামাকমুক্ত সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

ভিওডি বাংলা/সুজন মাহমুদ/আ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নড়াইলে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা
নড়াইলে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা
বিদায়ের মুহূর্তে কারাবন্দি চা শ্রমিককে মুক্ত করলেন সারওয়ার আলম
বিদায়ের মুহূর্তে কারাবন্দি চা শ্রমিককে মুক্ত করলেন সারওয়ার আলম
শ্রীমঙ্গলে ২০ লাখ টাকার জিরা লুটের ঘটনায় জাসাস নেতা গ্রেপ্তার
শ্রীমঙ্গলে ২০ লাখ টাকার জিরা লুটের ঘটনায় জাসাস নেতা গ্রেপ্তার