• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

রাজশাহীতে ৯৯৯ কলের সূত্রে অভিযান, বিদেশি অস্ত্র ও গ্রেনেড উদ্ধার

রাজশাহী ব্যুরো    ২২ জুন ২০২৬, ০৫:০৫ পি.এম.
অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করে পুলিশ ও সিআইডির ফরেনসিক টিম। ছবি: ভিওডি বাংলা

রাজশাহীতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ পাওয়া একটি গুলিবিদ্ধ ব্যক্তির ফোনকলকে কেন্দ্র করে দ্রুত অভিযান চালিয়ে এক ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে ঘটনাস্থল থেকে বিদেশে তৈরি আগ্নেয়াস্ত্র, গুলি, গ্রেনেডসহ বিস্ফোরক ও বিভিন্ন সন্দেহজনক সামগ্রী উদ্ধার করা হয়েছে।

রোববার (২১ জুন) ৯৯৯ নম্বরে এক ব্যক্তি কাতর কণ্ঠে ফোন করে জানান, তাকে গুলি করে একটি কক্ষের ভেতরে তালাবদ্ধ করে রাখা হয়েছে। তিনি নিজের পরিচয় দেন ফয়সাল এবং জানান তিনি রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানাধীন ছায়ানীড় আবাসিক এলাকার একটি ভবনে অবস্থান করছেন।

কলটি গ্রহণ করেন ৯৯৯-এর কলটেকার কনস্টেবল সাখাওয়াত হোসেন। পরে বিষয়টি দ্রুত সমন্বয় করে সংশ্লিষ্ট থানায় অবহিত করেন ৯৯৯ পুলিশ ডিসপ্যাচার এএসআই শহিদুল ইসলাম। জরুরি তথ্য পাওয়ার পরই শাহ মখদুম থানা পুলিশ ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়।

শাহ মখদুম থানার এসআই মমতাজউদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল ছায়ানীড় আবাসিক এলাকার ৩৪/১ নম্বর বাড়ির পাঁচতলা ভবনের পঞ্চম তলায় পৌঁছে। সেখানে তারা গুলিবিদ্ধ অবস্থায় থাকা ফয়সালকে উদ্ধার করতে সক্ষম হয়। স্থানীয় কয়েকজন ব্যক্তির সহায়তায় তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।

ঘটনাস্থলে অভিযান চলাকালে পুলিশ প্রাথমিকভাবে একটি বিছানার ওপর একটি পিস্তল, ম্যাগাজিন এবং গুলির খোসা দেখতে পায়। পরে বিষয়টি জানানো হলে শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থলে উপস্থিত হয়ে আলামত সংরক্ষণের জন্য সিআইডির ফরেনসিক ইউনিটকে অবহিত করেন।

পরবর্তীতে সিআইডির ফরেনসিক দল ঘটনাস্থলে এসে বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা চালায়। তারা একটি বিদেশে তৈরি ৭.৬৫ ক্যালিবারের পিস্তল, দুইটি খালি ম্যাগাজিন, একটি তাজা কার্তুজ, একটি ফায়ার্ড কার্তুজের খোসা, গান পাউডার, চাকু, বিস্ফোরক তৈরির উপকরণ এবং একটি হ্যান্ড গ্রেনেডসহ মোট ২১ ধরনের আলামত উদ্ধার করে।

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন- কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি, যাদের মধ্যে রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর মোহাম্মদ তারেক খালেদসহ আরও চার থেকে পাঁচজনের নাম পাওয়া গেছে। তবে তাদের ভূমিকা সম্পর্কে বিস্তারিত তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

উদ্ধারকৃত গুলিবিদ্ধ ব্যক্তি ফয়সাল ইবনে সেলিম শেখ (৩৫), পিতা মো. সেলিম শেখ, রাজশাহীর সাহেববাজার এলাকার বোয়ালিয়ার বাসিন্দা। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভিওডি বাংলা/জা
 
    

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীমঙ্গলে ২০ লাখ টাকার জিরা লুটের ঘটনায় জাসাস নেতা গ্রেপ্তার
শ্রীমঙ্গলে ২০ লাখ টাকার জিরা লুটের ঘটনায় জাসাস নেতা গ্রেপ্তার
বরিশালে গ্রেপ্তার এড়াতে গিয়ে আ’লীগ নেতার মৃত্যু
বরিশালে গ্রেপ্তার এড়াতে গিয়ে আ’লীগ নেতার মৃত্যু
তথ্যপ্রযুক্তি দক্ষতায় কেন্দুয়ার শিক্ষকদের এআই প্রশিক্ষণ
তথ্যপ্রযুক্তি দক্ষতায় কেন্দুয়ার শিক্ষকদের এআই প্রশিক্ষণ