• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

নড়াইলে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা

নড়াইল প্রতিনিধি    ২২ জুন ২০২৬, ০২:২৬ পি.এম.
ছবি: সংগৃহীত

নড়াইল সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে গলায় ওড়না পেঁচিয়ে মোসা. মুন্নি বেগম (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। মৃত মুন্নি বেগম ওই গ্রামের শাকিল কাজীর স্ত্রী।

রোববার (২১ জুন) রাতে সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের নন্দখোল গ্রামে এই ঘটনা ঘটে।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। রোববার সন্ধ্যার পর ঘরের দরজা বন্ধ দেখে সন্দেহ হলে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা দরজা ভেঙে ভেতরে ঢোকেন। এ সময় ঘরের আড়ার সাথে মুন্নি বেগমকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।  

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

​ভিওডি বাংলা/মো. মাহফুজুর রহমান/জা 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাঘাটায় ছুরিকাঘাতে শিবির সভাপতিকে হত্যা
সাঘাটায় ছুরিকাঘাতে শিবির সভাপতিকে হত্যা
গাজীপুরে আবারও ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু
গাজীপুরে আবারও ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু
সিরাজগঞ্জে ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার
সিরাজগঞ্জে ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার