• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সিরাজগঞ্জে ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার

   ২২ জুন ২০২৬, ১১:৪১ এ.এম.
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের তাড়াশে জুলাই আন্দোলনে হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা রুবেল হোসেনকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২২ জুন) ভোরে উপজেলার পংরৌহালী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। রুবেল হোসেন ওই গ্রামের সাবেক ইউপি সদস্য মো. আফজাল হোসেনের ছেলে এবং নওগাঁ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক।

অভিযোগ অস্বীকার করে রুবেলের পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, তিনি ওই ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নন। তাদের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যে তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তথ্যপ্রযুক্তি দক্ষতায় কেন্দুয়ার শিক্ষকদের এআই প্রশিক্ষণ
তথ্যপ্রযুক্তি দক্ষতায় কেন্দুয়ার শিক্ষকদের এআই প্রশিক্ষণ
সাঘাটায় ছুরিকাঘাতে শিবির সভাপতিকে হত্যা
সাঘাটায় ছুরিকাঘাতে শিবির সভাপতিকে হত্যা
গাজীপুরে আবারও ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু
গাজীপুরে আবারও ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু