• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

নীলফামারীতে অবৈধ জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস

নীলফামারী প্রতিনিধি    ২২ জুন ২০২৬, ০৩:১৪ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

নীলফামারী সদর উপজেলার চারটি পৃথক স্থানে দেশীয় প্রজাতির ছোট মাছ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এবং মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুবাশ্বিরা আমাতুল্লাহ।  

রোববার (২১ জুন) বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয় উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে। 

অভিযানে সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের শুটিপাড়ার হাজির মোড় জলাশয়, ইটাখোলা ইউনিয়নের সিংদই সাইফুন সংলগ্ন বুড়িখোড়া নদী এবং চাপড়া ইউনিয়নের যাদুরহাট এলাকার অভয়াশ্রম সংলগ্ন চাড়ালকাটা নদী ঘাটের পাড় ও ব্রিজ এলাকাসহ মোট চারটি স্থানে অভিযান চালানো হয়।

অভিযানে সদর উপজেলা মৎস্য কর্মকর্তার সহযোগিতা করেন মো. আব্দুস সালাম। অভিযান চলাকালে প্রায় ৩ লাখ টাকা মূল্যের ৪৫টি চায়না দুয়ারী ও প্রায় ১,০০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

জব্দকৃত অবৈধ জাল দুইটি স্থানে জনসম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় স্থানীয় জনগণ, পুলিশ প্রশাসন এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান।

ভিওডি বাংলা/মো. মাইনুল হক/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাঘাটায় ছুরিকাঘাতে শিবির সভাপতিকে হত্যা
সাঘাটায় ছুরিকাঘাতে শিবির সভাপতিকে হত্যা
গাজীপুরে আবারও ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু
গাজীপুরে আবারও ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু
সিরাজগঞ্জে ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার
সিরাজগঞ্জে ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার