• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

মাথাপিছু আয় প্রথমবার ৩ হাজার ডলার ছাড়াল

নিজস্ব প্রতিবেদক    ১০ জুন ২০২৬, ০৮:৪৭ পি.এম.
ছবি: সংগৃহীত

চলতি ২০২৫-২৬ অর্থবছরে দেশের মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ২০ মার্কিন ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা ১৫ পয়সা হিসাবে) প্রায় ৩ লাখ ৬৮ হাজার ৮৭৩ টাকা। এর মাধ্যমে দেশের ইতিহাসে প্রথমবারের মতো মাথাপিছু আয় ৩ হাজার ডলারের মাইলফলক অতিক্রম করল।

একই সময়ে দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) ৫০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে ৫০১ বিলিয়ন ডলারে পৌঁছেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) বুধবার (১০ জুন) এই তথ্য প্রকাশ করে।

বিবিএসের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরে দেশের জিডিপির আকার দাঁড়িয়েছে ৬১ লাখ ২০ হাজার ২০৯ কোটি টাকা। আগের অর্থবছরে এটি ছিল ৫৫ লাখ ১৫ হাজার ২৬ কোটি টাকা। ডলারের বিনিময় হার অনুযায়ী এই হিসাব প্রকাশ করা হয়েছে।

অর্থনৈতিক প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ৪ দশমিক ১৪ শতাংশ, যা আগের অর্থবছরের ৩ দশমিক ৪৯ শতাংশের তুলনায় বেশি। খাতভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, সেবা খাতে সর্বোচ্চ ৪ দশমিক ৫৯ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। শিল্প খাতে প্রবৃদ্ধি ২ দশমিক ৮৬ শতাংশ এবং কৃষি খাতে ২ দশমিক ৭৮ শতাংশ।

গত অর্থবছরের তুলনায় কৃষি ও সেবা খাতে প্রবৃদ্ধি কিছুটা কমলেও শিল্প খাতে বৃদ্ধি দেখা গেছে। একই সঙ্গে মাথাপিছু আয়ও আগের বছরের ২ হাজার ৭৬৯ ডলার থেকে বেড়ে ৩ হাজার ২০ ডলারে উন্নীত হয়েছে, অর্থাৎ বছরে বৃদ্ধি পেয়েছে ২৫১ ডলার।

বিবিএসের পর্যবেক্ষণে বলা হয়েছে, মাথাপিছু আয় ও জিডিপির এই প্রবৃদ্ধি ইতিবাচক হলেও শিল্প খাতের ধীরগতি এবং সঞ্চয় ও বিনিয়োগের হার কিছুটা হ্রাস পাওয়া সামষ্টিক অর্থনীতির জন্য সতর্ক সংকেত।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নবম পে-স্কেল বাস্তবায়নে ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ
নবম পে-স্কেল বাস্তবায়নে ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ
পুঁজিবাজারে সংস্কার কার্যক্রম চলছে: অর্থমন্ত্রী
পুঁজিবাজারে সংস্কার কার্যক্রম চলছে: অর্থমন্ত্রী
পুঁজিবাজারে ১৩শ’ কোটি টাকা লেনেদন
পুঁজিবাজারে ১৩শ’ কোটি টাকা লেনেদন