• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

মাহদী আমিনের সঙ্গে উচ্চশিক্ষা উন্নয়নে এসিইউ প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক    ১০ জুন ২০২৬, ১০:৪১ পি.এম.
ছবি: সংগৃহীত

এসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটিজের (এসিইউ) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল বুধবার (১০ জুন) প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে।

প্রতিনিধি দলে ছিলেন এসিইউর সেক্রেটারি জেনারেল প্রফেসর কলিন রিওর্ডান, দক্ষিণ এশিয়ায় সংস্থাটির আঞ্চলিক সম্পৃক্ততা প্রধান ইকিতা পোখরনা, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ ফেরহাত আনোয়ার, রেজিস্ট্রার ড. ডেভিড ডাওল্যান্ড, ডেপুটি রেজিস্ট্রার অ্যাডভোকেট ফারহান হক এবং ডেপুটি ডিরেক্টর (সরকারি যোগাযোগ) মো. মশিয়ার রহমান।

সাক্ষাৎকালে বাংলাদেশের উচ্চশিক্ষার মানোন্নয়ন, গবেষণা ও উদ্ভাবন সম্প্রসারণ, প্রযুক্তিনির্ভর ও দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তার, আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতা বৃদ্ধি এবং বিশ্ববিদ্যালয়গুলোর পারস্পরিক সহযোগিতা জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

মাহদী আমিন বলেন, সরকার আধুনিক, দক্ষ ও প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি শিক্ষা খাত উন্নয়নে সরকারের নীতি এবং প্রধানমন্ত্রীর শিক্ষা-ভাবনা তুলে ধরে বলেন, এ ধরনের শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষম করে তুলবে এবং জ্ঞানভিত্তিক অর্থনীতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রতিনিধিদল বাংলাদেশের উচ্চশিক্ষা খাতের অগ্রগতি, আন্তর্জাতিক অংশীদারিত্ব বৃদ্ধি এবং গবেষণাভিত্তিক শিক্ষা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করে। তারা কমনওয়েলথভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর সহযোগিতা আরও বিস্তৃত করার প্রত্যাশা ব্যক্ত করেন।

সাক্ষাৎ শেষে শিক্ষা, গবেষণা, দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক একাডেমিক নেটওয়ার্ক শক্তিশালী করার লক্ষ্যে ভবিষ্যতে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে উভয় পক্ষ।

ভিওডি বাংলা/সবুজ/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জোরজবরদস্তি ও অবৈধ দখলদারিত্ব চলবে না: আবদুস সালাম
জোরজবরদস্তি ও অবৈধ দখলদারিত্ব চলবে না: আবদুস সালাম
লালন মাজারে ‘অনৈতিক কর্মকাণ্ড’ নিয়ে আমির হামজার প্রশ্ন
লালন মাজারে ‘অনৈতিক কর্মকাণ্ড’ নিয়ে আমির হামজার প্রশ্ন
মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়নে আইনি লড়াই জোরদার হবে: মন্ত্রী
মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়নে আইনি লড়াই জোরদার হবে: মন্ত্রী