• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

৫০২ দিন পর গোল করলেন নেইমার

   ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:২৪ পি.এম.

ক্রীড়া ডেস্ক

অবশেষে গোলের দেখা পেলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। রোববার সাও পাওলো রাজ্য চ্যাম্পিয়নশিপে আগুয়া সান্তার বিপক্ষে পেনাল্টি থেকে গোল করে নিজের প্রত্যাবর্তন স্মরণীয় করে রাখেন তিনি।

চলতি বছরের জানুয়ারির শেষ দিকে শৈশবের ক্লাব সান্তোসে ফিরেছেন নেইমার। তবে প্রত্যাবর্তনের পর পারফরম্যান্স নিয়ে সমালোচনা চলছিল। অবশেষে ৫০২ দিন পর প্রতিযোগিতামূলক ম্যাচে গোল করে সেই চাপ কিছুটা কমালেন ৩৩ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। সান্তোসের জার্সিতে এটি নেইমারের ২৩৪ ম্যাচে ১৩৯তম গোল। 

ক্লাবটি ছেড়ে ২০১৩ সালে ইউরোপের পথ ধরেছিলেন তিনি, বার্সেলোনার হয়ে পা রাখেন ইউরোপিয়ান ফুটবলে। সর্বশেষ ২০২৩ সালের ৩ অক্টোবর সৌদি আরবের ক্লাব আল-হিলালের হয়ে গোল করেছিলেন নেইমার। এরপর একাধিক ইনজুরির কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হয় তাকে।

আল-হিলালের হয়ে এক বছরেরও বেশি সময়ের মধ্যে মাত্র সাত ম্যাচ খেলতে পেরেছিলেন তিনি। চোটের কারণে ক্লাবের সঙ্গে চুক্তি বাতিল করে জানুয়ারিতে ব্রাজিলে ফিরে আসেন নেইমার। তবে ইনজুরি-জর্জরিত সময় কাটানোর পর তার ফিটনেস ও পারফরম্যান্স নিয়ে প্রশ্ন ছিল।

এই ম্যাচে নেইমার শুধু গোলই করেননি, বরং একটি অ্যাসিস্টও করেন। ১৪তম মিনিটে বক্সের ভেতর প্রতিপক্ষের ফাউলের শিকার হয়ে পেনাল্টি আদায় করেন তিনি। পরে নিজেই শট নিয়ে প্রতিপক্ষ গোলরক্ষককে ভুল পথে পাঠিয়ে বল জালে জড়ান। ম্যাচ শেষে নেইমারের দল সান্তোস ৩-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে। তবে ইনজুরি কাটিয়ে কতটা ধারাবাহিকতা দেখাতে পারেন নেইমার, সেটাই এখন দেখার বিষয়।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দাম্পত্যে ‘তৃতীয় পক্ষ’, বিচ্ছেদের পথে ওয়াসিম-সানিয়া
দাম্পত্যে ‘তৃতীয় পক্ষ’, বিচ্ছেদের পথে ওয়াসিম-সানিয়া
বিশ্বকাপের স্কোয়াড ঘোষণায় সবার আগে বসনিয়া
বিশ্বকাপের স্কোয়াড ঘোষণায় সবার আগে বসনিয়া
বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা করল আর্জেন্টিনা
বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা করল আর্জেন্টিনা