• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ইরানের বিরুদ্ধে পরিকল্পিত হামলা বাতিল: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক    ১২ জুন ২০২৬, ০৩:২০ এ.এম.
ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে পরিকল্পিত সামরিক হামলা বাতিল করেছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার রাতে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, তেহরানের সঙ্গে চলমান আলোচনা এখন ইরানের সর্বোচ্চ নেতৃত্বের পর্যায়ে পৌঁছেছে এবং প্রয়োজনীয় অনুমোদনও পেয়েছে।

শাফাক নিউজের প্রতিবেদনের বরাত দিয়ে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র, ইসরাইল, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, তুরস্ক, পাকিস্তান, বাহরাইন, কুয়েত, জর্ডান ও মিসরসহ সংশ্লিষ্ট কয়েকটি দেশ আলোচনার চূড়ান্ত বিষয়গুলোতে সম্মত হয়েছে।

তবে তিনি জানান, ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা আপাতত বহাল থাকবে। চূড়ান্ত চুক্তি সম্পন্ন না হওয়া পর্যন্ত এসব নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলে উল্লেখ করেন তিনি।

ট্রাম্প আরও বলেন, সম্ভাব্য চুক্তি স্বাক্ষরের সময় ও স্থান শিগগিরই ঘোষণা করা হবে।

তার এ ঘোষণার পর মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনা কিছুটা প্রশমিত হওয়ার আশা তৈরি হয়েছে। তবে সম্ভাব্য সমঝোতা ও চুক্তির বিষয়ে এখনো বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এআই দিয়ে নথি লেখায় মামলা খারিজ, আইনজীবী বহিষ্কার
এআই দিয়ে নথি লেখায় মামলা খারিজ, আইনজীবী বহিষ্কার
বিশ্বকে সতর্ক করলেন জাতিসংঘ মহাসচিব
বিশ্বকে সতর্ক করলেন জাতিসংঘ মহাসচিব
ইরানের হামলার শঙ্কায় আকাশসীমা বন্ধ করলো কুয়েত
ইরানের হামলার শঙ্কায় আকাশসীমা বন্ধ করলো কুয়েত