• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

কারাগারে অসুস্থ হাজতি, ঢামেকে মৃত ঘোষণা

নিজস্ব প্রতিবেদক    ১২ জুন ২০২৬, ০৩:৪১ এ.এম.
ছবি: সংগৃহীত

ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রদীপ কুমার (৪৬) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) রাতে অসুস্থ অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রদীপ কুমার বগুড়া সদর উপজেলার নামাজগড় এলাকার বাসিন্দা ছিলেন। তার বাবার নাম প্রয়াত নিতাই চন্দ্র। তিনি কোন মামলায় কারাবন্দি ছিলেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

কারা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে কারাগারের ভেতরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন প্রদীপ কুমার। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে রাত ১০টার দিকে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত ১১টা ১৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ভিওডি বাংলা/আ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রামপুরায় কাইল্যা পলাশকে গুলি
রামপুরায় কাইল্যা পলাশকে গুলি
প্রধান আসামি শামীমসহ ৩ জনের রিমান্ড মঞ্জুর
প্রধান আসামি শামীমসহ ৩ জনের রিমান্ড মঞ্জুর
ঢাকার বায়ুমান ‘অস্বাস্থ্যকর’ স্তরে, দূষণের শীর্ষে জাকার্তা
ঢাকার বায়ুমান ‘অস্বাস্থ্যকর’ স্তরে, দূষণের শীর্ষে জাকার্তা