ছিনতাইকারীর ছুরিকাঘাতে দুই পুলিশ সদস্য আহত

রাজধানীর শেরেবাংলা নগরে ছিনতাইকারীদের হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহভাজন ছিনতাইকারীদের গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১১ জুন) রাত ১টার দিকে জিয়া উদ্যানের গ্লাস ব্রিজসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, ছিনতাই করে অটোরিকশাযোগে পালিয়ে যাওয়ার সময় সন্দেহভাজন কয়েকজনকে ধাওয়া করে টহল পুলিশ। একপর্যায়ে তাদের আটক করার চেষ্টা করলে ছিনতাইকারীরা ধারালো অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়।
এ সময় মোটরসাইকেলে থাকা দুই পুলিশ সদস্য ছুরিকাঘাতে আহত হন। পরে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং হামলায় জড়িতদের গ্রেপ্তার করেন।
আহত দুই পুলিশ সদস্যকে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ভিওডি বাংলা/আ







