• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

নতুন বাজেট শ্রমিক-কৃষকের পক্ষে: সংস্কৃতিমন্ত্রী

শালিখা (মাগুরা) প্রতিনিধি    ১২ জুন ২০২৬, ১০:২০ পি.এম.
ছবি: সংগৃহীত

সংস্কৃতি বিষয়কমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, যে বাজেট সংসদে উপস্থাপন হয়েছে তা সম্পূর্ণ জনগণের পক্ষে, মানুষের পক্ষে, শ্রমিক-কৃষকের পক্ষে।

শুক্রবার (১২ জুন) দুপুরে মাগুরার শালিখা উপজেলা প্রশাসনের সম্মেলনকক্ষে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে বিনামূল্যে ঢেউটিন, জিআর চাল ও নগদ অর্থ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সংস্কৃতিমন্ত্রী বলেন, ডিজিটাল ইন্টেলিজেন্স ব্যবহার করে সাধারণ মানুষকে বোকা বানানো বা হয়রানি করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনুষ্ঠানে শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভির হাসান চৌধুরী, শালিখা থানার ওসি আশিকুর রহমান, সাবেক উপজেলা বিএনপির সভাপতি মোজাফর হোসেন টুকু, সাবেক সদস্যসচিব মুন্সি মুনিরুজ্জামান চকলেট উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে উপজেলা চত্বরে গাছের চারা রোপণ করেন মন্ত্রী।

‎ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর সফরের আগে কক্সবাজারে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রীর সফরের আগে কক্সবাজারে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী
এবারের বাজেট সব শ্রেণি-পেশার মানুষের জন্য: অর্থমন্ত্রী
এবারের বাজেট সব শ্রেণি-পেশার মানুষের জন্য: অর্থমন্ত্রী
অর্থমন্ত্রীর বাজেটোত্তর সংবাদ সম্মেলন শুরু
অর্থমন্ত্রীর বাজেটোত্তর সংবাদ সম্মেলন শুরু