• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

দেশে ফিরেছেন ৫২ হাজারের বেশি হাজি

নিজস্ব প্রতিবেদক    ১৩ জুন ২০২৬, ১০:৩৩ এ.এম.
ছবি: সংগৃহীত

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফেরা বাংলাদেশি হাজিদের সংখ্যা ৫২ হাজার ছাড়িয়েছে। হজ অফিসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত মোট ৫২ হাজার ৪৯১ জন হাজি দেশে ফিরেছেন।

হজ-পরবর্তী ফিরতি কার্যক্রমের অংশ হিসেবে গত ৩০ মে থেকে শুরু হওয়া ফ্লাইট পরিচালনা আগামী ১ জুলাই পর্যন্ত অব্যাহত থাকবে।হজ অফিস সূত্র জানায়, ফিরতি যাত্রী পরিবহনে এখন পর্যন্ত মোট ১২৩টি ফ্লাইট পরিচালিত হয়েছে। এসব ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, সৌদিয়া এয়ারলাইনস ও ফ্লাইনাস।

এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৫৫টি, সৌদিয়া ৪৭টি এবং ফ্লাইনাস ২১টি ফ্লাইট পরিচালনা করেছে।ফেরত আসা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় হজ পালনকারী ৪ হাজার ২৮৯ জন রয়েছেন। অন্যদিকে বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে হজে অংশ নেওয়া ৪৮ হাজার ২০২ জন ইতোমধ্যে দেশে পৌঁছেছেন।

এদিকে চলতি বছরের হজ পালনকে ঘিরে সৌদি আরবে অবস্থানকালে ৪৯ জন বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন। মৃতদের মধ্যে ৩৩ জন পুরুষ ও ১৬ জন নারী। হজ অফিসের তথ্যমতে, মক্কায় ৩৫ জন, মদিনায় ১৩ জন এবং জেদ্দায় একজন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে।

স্বাস্থ্যসেবা সংক্রান্ত তথ্য অনুযায়ী, সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে মোট ৪১০ জন বাংলাদেশি হাজি চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে একপর্যায়ে ২৪ জন হাসপাতালে ভর্তি ছিলেন। হজ মৌসুমে বাংলাদেশি মেডিকেল টিমের তত্ত্বাবধানে হাজারো হাজিকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সৌদি আরবে স্থাপিত মেডিকেল সেন্টারগুলো থেকে ৬২ হাজার ২৪৩ জন হাজি চিকিৎসা ও স্বাস্থ্যসেবা পেয়েছেন। এছাড়া মক্কা ও মদিনায় পরিচালিত আইটি হেল্প ডেস্কের মাধ্যমে ২৭ হাজার ৪১০ জন হাজিকে বিভিন্ন ধরনের তথ্য ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের হজ কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ১৭ এপ্রিল। ওইদিন রাত ১১টা ৫৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৮ জন হজযাত্রী নিয়ে প্রথম ফ্লাইটটি সৌদি আরবের জেদ্দার উদ্দেশে ছেড়ে যায়। ২১ মে শেষ হয় প্রাক-হজ ফ্লাইট কার্যক্রম। আর ২৬ মে মুসলিম বিশ্বের লাখো ধর্মপ্রাণ মানুষের অংশগ্রহণে পবিত্র হজ অনুষ্ঠিত হয়।বর্তমানে ফিরতি ফ্লাইটের মাধ্যমে পর্যায়ক্রমে বাংলাদেশি হাজিরা দেশে ফিরছেন। 

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
একদিনের সফরে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী
একদিনের সফরে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী
বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ
বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ