• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জনকে দেশে ঢোকানোর চেষ্টা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি    ১৩ জুন ২০২৬, ১০:০৯ এ.এম.
চাঁপাইনবাবগঞ্জের রোকনপুর সীমান্তে বিজিবির টহল জোরদার। (প্রতীকী ছবি)

চাঁপাইনবাবগঞ্জের রোকনপুর সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৫ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির দ্রুত ও কঠোর পদক্ষেপের কারণে সেই উদ্যোগ সফল হয়নি। পরে সংশ্লিষ্ট ব্যক্তিদের আবার ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায় বিএসএফ সদস্যরা।

শুক্রবার (১২ জুন) দিবাগত রাত প্রায় পৌনে ১টার দিকে রোকনপুর বিওপির আওতাধীন আন্তর্জাতিক সীমান্তের ২২০/এমপি পিলারের নিকটবর্তী এলাকায় এ ঘটনা ঘটে বিজিবি সূত্রে জানা গেছে। সে সময় ভারতের ৮৮ বিএসএফ ব্যাটালিয়নের কোটালপুর ক্যাম্পের সদস্যরা ১৫ জনকে বাংলাদেশ সীমান্তের দিকে নিয়ে আসে। তাদের মধ্যে পাঁচজন শিশু, আটজন নারী এবং দুজন পুরুষ ছিলেন।

সীমান্তে সন্দেহজনক তৎপরতা নজরে আসার পর বিজিবি সদস্যরা দ্রুত সেখানে অবস্থান নেন এবং কড়া নজরদারি শুরু করেন। বিজিবির উপস্থিতি ও দৃঢ় অবস্থানের মুখে বিএসএফের পুশইনের চেষ্টা ব্যর্থ হয়ে যায়।

পরে শনিবার ভোররাতের দিকে বিএসএফ সদস্যরা ওই ব্যক্তিদের ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহ জেলার ভবানীপুর এলাকার দিকে ফিরিয়ে নিয়ে যায় বলে জানিয়েছে বিজিবি। পুরো ঘটনাটি সীমান্ত এলাকায় দায়িত্বপ্রাপ্ত বাহিনীর নিবিড় পর্যবেক্ষণের মধ্যেই সম্পন্ন হয়।

এ বিষয়ে নওগাঁ ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম বলেন, সীমান্তে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তজুড়ে নিয়মিত টহল ও নজরদারি কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নারীদের স্নাতক পর্যন্ত বিনামূল্যে শিক্ষার প্রস্তাব বাজেটে রয়েছে: বিমান মন্ত্রী
নারীদের স্নাতক পর্যন্ত বিনামূল্যে শিক্ষার প্রস্তাব বাজেটে রয়েছে: বিমান মন্ত্রী
মানিকগঞ্জে অস্তিত্বহীন বিদ্যালয়ের নামে ২৭ লাখ টাকা লুট
মানিকগঞ্জে অস্তিত্বহীন বিদ্যালয়ের নামে ২৭ লাখ টাকা লুট
পাঁচ জেলায় পরিবহন ধর্মঘটের ডাক
পাঁচ জেলায় পরিবহন ধর্মঘটের ডাক