• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

নারীদের স্নাতক পর্যন্ত বিনামূল্যে শিক্ষার প্রস্তাব বাজেটে রয়েছে: বিমান মন্ত্রী

মানিকগঞ্জ প্রতিনিধি    ১৩ জুন ২০২৬, ০৭:২৩ এ.এম.
ছবি-ভিওডি বাংলা

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, চলতি অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নারীদের স্নাতক পর্যন্ত বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা রাখার প্রস্তাব করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এই উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে দেশের নারী শিক্ষা আরও এগিয়ে যাবে।

বৃহস্পতিবার (১২ জুন) মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত ‘এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, এবারের বাজেট দেশের ইতিহাসে অন্যতম বৃহৎ বাজেট। শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ খাতে ১ লাখ ৩৬ হাজার ৬০৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তোমরা আজ যে প্রকল্প ও পরিকল্পনাগুলো উপস্থাপন করেছ, সেগুলো বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করো। তোমাদের যে কোনো ইতিবাচক উদ্যোগে আমি পাশে থাকব। সাটুরিয়া থেকে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে ভালো ফলাফল অর্জন করো এবং প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার পাওয়ার যোগ্যতা অর্জন করো।

অনুষ্ঠানে শিক্ষার মানোন্নয়ন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ প্রদান এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এসময় জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলমসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষে মন্ত্রী বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত শ্রেষ্ঠ বিদ্যালয়, শ্রেষ্ঠ শিক্ষক ও শ্রেষ্ঠ গ্রুপের প্রতিনিধিদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মানিকগঞ্জে অস্তিত্বহীন বিদ্যালয়ের নামে ২৭ লাখ টাকা লুট
মানিকগঞ্জে অস্তিত্বহীন বিদ্যালয়ের নামে ২৭ লাখ টাকা লুট
পাঁচ জেলায় পরিবহন ধর্মঘটের ডাক
পাঁচ জেলায় পরিবহন ধর্মঘটের ডাক
লালমনিরহাটে ১২ জনকে পুশ-ইনের চেষ্টা রুখে দিল বিজিবি ও গ্রামবাসী
লালমনিরহাটে ১২ জনকে পুশ-ইনের চেষ্টা রুখে দিল বিজিবি ও গ্রামবাসী