• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

রোহিঙ্গা ক্যাম্পের সেফটি ট্যাংক থেকে বস্তাবন্দি মরদেহ উদ্ধার

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি    ১৩ জুন ২০২৬, ০৮:৪৫ এ.এম.

কক্সবাজারের উখিয়ায় অবস্থিত রোহিঙ্গা ক্যাম্পে একটি সেফটি ট্যাংকের ভেতর থেকে বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর বলে ধারণা করা হচ্ছে। তিনি লুঙ্গি পরিহিত ছিলেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শুক্রবার (১২ জুন) সন্ধ্যায় উখিয়ার ক্যাম্প-১০-এর জি/১৬ ব্লকে অবস্থিত মসজিদুল আবরার সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পুলিশ সুপার রিয়াজ উদ্দিন আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সন্ধ্যা প্রায় ৬টা ৪০ মিনিটের দিকে পানবাজার পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত সদস্যরা একটি অজ্ঞাত মরদেহের বিষয়ে খবর পান। খবর পাওয়ার পরপরই পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে অনুসন্ধান শুরু করেন।

পরে মসজিদ সংলগ্ন একটি টয়লেটের সেফটি ট্যাংকের ভেতরে বস্তাবন্দি অবস্থায় এক ব্যক্তির মরদেহ দেখতে পান তারা। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় পুলিশ মরদেহটি উদ্ধার করে প্রাথমিক সুরতহাল কার্যক্রম সম্পন্ন করে।

পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয় এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি। মরদেহের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করছে।

পুলিশ সুপার রিয়াজ উদ্দিন আহমদ বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তা উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে কাজ চলছে। 

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাপের কামড়ে প্রাণ গেল ১৩ বছরের স্কুলছাত্রের
সাপের কামড়ে প্রাণ গেল ১৩ বছরের স্কুলছাত্রের
নারীদের স্নাতক পর্যন্ত বিনামূল্যে শিক্ষার প্রস্তাব বাজেটে রয়েছে: বিমান মন্ত্রী
নারীদের স্নাতক পর্যন্ত বিনামূল্যে শিক্ষার প্রস্তাব বাজেটে রয়েছে: বিমান মন্ত্রী
মানিকগঞ্জে অস্তিত্বহীন বিদ্যালয়ের নামে ২৭ লাখ টাকা লুট
মানিকগঞ্জে অস্তিত্বহীন বিদ্যালয়ের নামে ২৭ লাখ টাকা লুট