• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

গাজীপুরে মেট্রিক্স কারখানায় ভয়াবহ আগুন

নিজস্ব প্রতিবেদক    ১৩ জুন ২০২৬, ১২:০৪ পি.এম.
প্রতীকী ছবি

গাজীপুরের মালেকবাড়ি এলাকায় একটি পোশাক কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট কাজ করছে।

শনিবার (১৩ জুন) সকাল ১০টা ৫ মিনিটের দিকে কারখানাটিতে আগুনের সূত্রপাত  বলে জানিয়েছেন গাজীপুর ভোগড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার আজিজুল হক।

খবর পেয়ে ভোগড়া বাইপাস ফায়ার সার্ভিস স্টেশন থেকে পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের নেতৃত্বে আগুন নেভানোর চেষ্টা চলছে, তবে শেষ খবর পাওয়া পর্যন্ত পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, কারখানার ষষ্ঠ তলা থেকে হঠাৎ কালো ধোঁয়া ও আগুনের শিখা বের হতে দেখা যায়। এরপর দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। প্রথমে শ্রমিক ও স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও ব্যর্থ হন, পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ধর্ষণ মামলা থেকে বাঁচতে শিবির নেতার ‘নিখোঁজ’ নাটক,  দাবি পুলিশের
ধর্ষণ মামলা থেকে বাঁচতে শিবির নেতার ‘নিখোঁজ’ নাটক, দাবি পুলিশের
সাপের কামড়ে প্রাণ গেল ১৩ বছরের স্কুলছাত্রের
সাপের কামড়ে প্রাণ গেল ১৩ বছরের স্কুলছাত্রের
রোহিঙ্গা ক্যাম্পের সেফটি ট্যাংক থেকে বস্তাবন্দি মরদেহ উদ্ধার
রোহিঙ্গা ক্যাম্পের সেফটি ট্যাংক থেকে বস্তাবন্দি মরদেহ উদ্ধার