• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় ২৪ ঘণ্টায় ১৮৩১ মামলা জুলাইয়ে সাড়ে ৪ লাখ শিক্ষার্থী বিনামূল্যে স্কুলড্রেস পাবে: শিক্ষামন্ত্রী সরকারি সংস্থাগুলোকে ভূমি উন্নয়ন কর পরিশোধের নির্দেশ ভূমিমন্ত্রীর প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান সাজ্জাদুলের উদ্ভাবিত পণ্য পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২০ হাসপাতাল নির্মাণ, নিয়োগ পাবেন ১ লাখ স্বাস্থ্যকর্মী খেলাধুলার প্রতি ভালোবাসা এখনো অটুট: মির্জা ফখরুল দুবাইয়ে গ্রেপ্তার বেনজীরকে দেশে আনার চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্যান প্যাসিফিকে যুব উদ্যোক্তা নীতিমালা কর্মশালা অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি চূড়ান্ত করতে প্রচেষ্টা জোরদার, তৎপর মধ্যস্থতাকারীরা

ছাত্রশিবিরের অপরাধের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

   ১৪ জুন ২০২৬, ০৩:৫৯ এ.এম.
ছবি: সংগৃহীত

ছাত্রশিবির কর্তৃক গুম ও অপহরণের নাটক সাজিয়ে প্রকৃত গুমের শিকার ভিকটিমদের অবমাননা করা, অনলাইনে সংঘবদ্ধভাবে সরকারকে মিথ্যা দোষারোপ এবং গুপ্ত নেতাকর্মীদের দ্বারা ধর্ষণ, নারী নির্যাতনসহ সংঘটিত ঘৃণ্য অপরাধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

শনিবার (১৩ জুন) রাতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য হয়ে শাহবাগ গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির নেতাকর্মী ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা, মহানগর শাখা এবং বিভিন্ন কলেজের নেতা–কর্মীরা অংশগ্রহণ করেন।

সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ইসলামী ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ কমিটি গুপ্ত রাখার জন্য তীব্র নিন্দা জানান।

রাকিবুল ইসলাম রাকিব বলেন, জামায়াতে ইসলামীর আমির এবং ইসলামী ছাত্রশিবিরের শীর্ষ নেতারাসহ সব পর্যায়ের নেতা এবং জামায়াতে ইসলামী থেকে নির্বাচিত সংসদ সদস্যরা সবাই একযোগে বলেছেন যে দেশে নাকি গুমের কালচার আবার শুরু হয়েছে। তিনি দাবি করেন, সরকারকে বিতর্কিত করতেই এই ঐক্যবদ্ধ প্রচারণা ছড়ানো হয়েছে।

জামায়াত-শিবিরের উদ্দেশে রাকিব বলেন, ‘যারা বিগত দুই বছর প্রতিনিয়ত মবকে উসকানি দিয়েছে এবং সরাসরি মব তৈরি করেছে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে, যারা সোশ্যাল মিডিয়াকে নিয়ন্ত্রণ করে অনবরত প্রোপাগান্ডা, মিথ্যাচার এবং নোংরামিতে লিপ্ত আছে, তাদের প্রতি আমরা ধিক্কার জানাচ্ছি।’

ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন বলেন, ‘যখন তারা গুমের একটি নাটক মঞ্চস্থ করেছে, তখন গণমাধ্যমে বলেছে সেই শিবির নেতা জিসান মিয়া নাকি তাদের কেন্দ্রীয় কমিটির সহকারী আন্তর্জাতিক সম্পাদক। যদি সে (জিসান) এমন বিতর্কিত কাজ না করত, গুমের নাটক না করত, তাহলে আমরা জানতেই পারতাম না যে জিসান ছাত্রশিবির কেন্দ্রীয় সংসদের সহকারী আন্তর্জাতিক সম্পাদক।’

জামায়াতে ইসলামীর আমির যখনই কোনো নাটক মঞ্চস্থ হয়, তখনই তিনি গণমাধ্যমে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর ভেরিফায়েড আইডিতে সেই নাটক মঞ্চস্থ করেন এবং মিথ্যা অপপ্রচার ছড়ান বলেও অভিযোগ করেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, ৫ আগস্ট–পরবর্তী সময়ে জামায়াত-শিবির বাংলাদেশে জনবিরোধী বাটপারি এবং মুনাফেকি রাজনীতির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। তারা বারবার নারী হেনস্তাকারীদের পক্ষে নিয়ে একের পর এক নারীদের সামাজিক এবং রাজনৈতিক পরিমণ্ডলে নিরাপত্তাহীন করে তুলেছে।

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘প্রেমের’ প্রমাণ পেয়ে ধর্ষণে গ্রেপ্তার জিসানকে বহিষ্কার করল শিবির
‘প্রেমের’ প্রমাণ পেয়ে ধর্ষণে গ্রেপ্তার জিসানকে বহিষ্কার করল শিবির
ত্রিবেদীর বক্তব্যের ব্যাখ্যা চাইলেন জামায়াত আমীর
ত্রিবেদীর বক্তব্যের ব্যাখ্যা চাইলেন জামায়াত আমীর
ঐতিহাসিক লালদীঘি ময়দানে ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশ আজ
ঐতিহাসিক লালদীঘি ময়দানে ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশ আজ