• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

লেবাননে দখল করা অবস্থান ছাড়ছে না ইসরায়েল: নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক    ১৬ জুন ২০২৬, ১০:১৫ এ.এম.
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত

লেবাননের দক্ষিণাঞ্চলে দখল করে রাখা অবস্থান থেকে সেনা প্রত্যাহারের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, নিরাপত্তার স্বার্থে যতদিন প্রয়োজন হবে, ততদিন ওই এলাকায় ইসরায়েলি বাহিনীর উপস্থিতি বজায় থাকবে।

সোমবার (১৫ জুন) এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু জানান, সীমান্তবর্তী এলাকায় একটি নিরাপত্তা বলয় গড়ে তোলার কৌশল অব্যাহত থাকবে।

একই সঙ্গে সিরিয়ার নিয়ন্ত্রিত কিছু এলাকায় মোতায়েন সেনারাও তাদের অবস্থানে থাকবে বলে উল্লেখ করেন তিনি। ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, ইরান-সমর্থিত সশস্ত্র সংগঠন হিজবুল্লাহকে ঘিরে তাদের নিরাপত্তা উদ্বেগ এখনো শেষ হয়নি। এ কারণে সংগঠনটির বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত বহাল রয়েছে।

পাশাপাশি ইরানের কার্যক্রমের ওপরও সতর্ক নজর রাখা হবে বলে জানান তিনি।গত কয়েক বছরে ইসরায়েল-হিজবুল্লাহ উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। বিশেষ করে ২০২৩ সালের অক্টোবরের পর থেকে দুই পক্ষের মধ্যে সংঘাত আরও তীব্র হয়ে ওঠে।

বিভিন্ন আন্তর্জাতিক সূত্রের তথ্যমতে, এ সংঘর্ষে কয়েক হাজার মানুষের প্রাণহানি ঘটেছে এবং সীমান্তবর্তী অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সমঝোতা ও শান্তি উদ্যোগ নিয়ে আন্তর্জাতিক মহলে আলোচনা চললেও, নেতানিয়াহুর সাম্প্রতিক বক্তব্য নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

বিশ্লেষকদের মতে, লেবানন সীমান্তে ইসরায়েলের সামরিক উপস্থিতি অব্যাহত রাখার ঘোষণা চলমান কূটনৈতিক প্রচেষ্টাকে আরও জটিল করে তুলতে পারে।সংবাদ সম্মেলনে নেতানিয়াহু আরও দাবি করেন, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া হবে না। তিনি বলেন, দেশের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে ইসরায়েল।

অন্যদিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীও একই ধরনের অবস্থানের কথা জানিয়েছেন।  

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
ছয় ঘণ্টার নাটকীয় অভিযানে রুশ-সংশ্লিষ্ট ট্যাংকার আটক
ছয় ঘণ্টার নাটকীয় অভিযানে রুশ-সংশ্লিষ্ট ট্যাংকার আটক