• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

বিক্ষোভ মঞ্চে চড়-থাপ্পড় খেলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ

আন্তর্জাতিক ডেস্ক    ১৬ জুন ২০২৬, ০২:৩৭ পি.এম.
জয়পুরে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে গিয়ে হামলার শিকার হন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপক। ছবি: সংগৃহীত

ভারতের শিক্ষা ব্যবস্থায় অনিয়ম, প্রশ্নফাঁস এবং ক্রমবর্ধমান বেকারত্বের বিরুদ্ধে আয়োজিত এক বিক্ষোভ কর্মসূচিতে হামলার শিকার হয়েছেন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপক। অহিংস আন্দোলনের পক্ষে দীর্ঘদিন ধরে বক্তব্য দিয়ে আসা এই রাজনৈতিক নেতা রাজস্থানের জয়পুরে আয়োজিত সমাবেশে আকস্মিকভাবে আক্রমণের মুখে পড়েন।

রোববার (১৫ জুন) জয়পুরের শহীদ স্মারক এলাকায় অনুষ্ঠিত বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে গেলে এ ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা যায়, সমর্থকদের ভিড়ের মধ্যে সভাস্থলের দিকে যাওয়ার সময় কয়েকজন ব্যক্তি হঠাৎ করে অভিজিৎ দিপকের কাছে পৌঁছে তাকে লক্ষ্য করে হামলা চালায়।

একপর্যায়ে তাকে চড়-থাপ্পড় মারার ঘটনাও ক্যামেরায় ধরা পড়ে।প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ঘটনার সময় সেখানে ব্যাপক ভিড় ছিল। হামলার পরপরই উপস্থিত সমর্থকরা হামলাকারীদের আটক করে এবং পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করে।

এ ঘটনায় বিক্ষোভস্থলে সাময়িক উত্তেজনা সৃষ্টি হলেও পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়।ভারতের শিক্ষা খাতে সাম্প্রতিক বিভিন্ন বিতর্ক ও পরীক্ষায় অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে সিজেপি গত কয়েক সপ্তাহ ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে।

দলটির নেতারা দাবি করছেন, শিক্ষাব্যবস্থার সংকট এবং কর্মসংস্থানের অভাব দেশের তরুণদের ভবিষ্যৎকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। এসব দাবিকে সামনে রেখেই তারা বিভিন্ন রাজ্যে ধারাবাহিক কর্মসূচি পালন করছে।গত ৬ জুন দিল্লিতে অনুষ্ঠিত এক সমাবেশ থেকে দলটির পক্ষ থেকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করা হয়।

একই সঙ্গে নির্দিষ্ট সময়ের মধ্যে দাবি না মানা হলে দেশজুড়ে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেওয়া হয়েছিল। জয়পুরের সমাবেশ ছিল সেই কর্মসূচিরই অংশ।হামলার ঘটনার পর স্থানীয় পুলিশ তদন্ত শুরু করেছে। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে অন্তত ছয়জনকে আটক করা হয়েছে। তবে হামলার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য ছিল কি না, কিংবা এটি পরিকল্পিত কোনো ঘটনা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনার পর অভিজিৎ দিপক সাংবাদিকদের বলেন, এই ধরনের হামলার মাধ্যমে আন্দোলনের মূল দাবি থেকে জনগণের দৃষ্টি অন্যদিকে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে এতে আন্দোলন থেমে যাবে না বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও জানান, তাদের কর্মসূচি শান্তিপূর্ণভাবেই চলবে এবং তরুণদের অধিকার আদায়ের আন্দোলন অব্যাহত থাকবে।

এদিকে ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। কেউ হামলার নিন্দা জানিয়ে রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, আবার কেউ পুরো ঘটনাকে রাজনৈতিক নাটক হিসেবে আখ্যা দিয়েছেন। ফলে বিষয়টি নিয়ে জনমতও বিভক্ত হয়ে পড়েছে। দলটির পূর্বঘোষিত সূচি অনুযায়ী, আগামী ১৬ জুন নাগপুরে এবং ২০ জুন দিল্লিতে আরও দুটি বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 

সূত্র: এনডিটিভি

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
ছয় ঘণ্টার নাটকীয় অভিযানে রুশ-সংশ্লিষ্ট ট্যাংকার আটক
ছয় ঘণ্টার নাটকীয় অভিযানে রুশ-সংশ্লিষ্ট ট্যাংকার আটক