• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ নিউইয়র্কে

নিজস্ব প্রতিবেদক    ১৭ জুন ২০২৬, ১২:৩৪ এ.এম.
শামা ওবায়েদ ইসলাম। ছবি: সংগৃহীত

জাতিসংঘের ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিলের হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্টে অংশগ্রহণের জন্য নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। 

মঙ্গলবার (১৬ জুন) তিনি আমেরিকার উদ্দেশে রওনা হন।

নিউইয়র্কে আগামী ১৭ থেকে ১৯ জুন পর্যন্ত তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক আয়োজন চলবে। এতে বৈশ্বিক মানবিক চ্যালেঞ্জ এবং তা মোকাবিলার কৌশল নিয়ে আলোচনার জন্য বিশ্বের বিভিন্ন দেশের নীতি-নির্ধারক, কূটনীতিক, মানবিক কর্মী এবং উন্নয়ন সহযোগীদের সমবেত হওয়ার কথা রয়েছে।

সফরকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বৈশ্বিক মানবিক বিষয় এবং আন্তর্জাতিক সহযোগিতা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা ও কার্যক্রমে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। সফর শেষে আগামী ২০ জুন তার দেশে ফেরার কথা রয়েছে।

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি শুরু
বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি শুরু
ঢাকা বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দিতে আগ্রহী সুইজারল্যান্ডের ‘সুইসপোর্ট’
ঢাকা বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দিতে আগ্রহী সুইজারল্যান্ডের ‘সুইসপোর্ট’
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর