• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

দ্রুত প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান: জাতিসংঘে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক    ২০ জুন ২০২৬, ১১:২৭ এ.এম.
মিয়ানমারে নিরাপদ প্রত্যাবাসনের ওপর গুরুত্ব আরোপ করেছেন রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী। ছবি: সংগৃহীত

রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান হলো তাদের নিজ দেশ মিয়ানমারে দ্রুত প্রত্যাবাসন বলে জানিয়েছেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী বলেছেন। জাতিসংঘ মহাসচিবের মিয়ানমারবিষয়ক বিশেষ দূতের ব্রিফিংয়ে বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন।

রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি ও টেকসই সমাধান একমাত্র তাদের নিজ দেশ মিয়ানমারে নিরাপদ প্রত্যাবাসনের মধ্যেই নিহিত বলে পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ জাতিসংঘ এ বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী বলেছেন, প্রায় এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসা বাংলাদেশের জন্য এটি আর দীর্ঘমেয়াদে বহন করা সম্ভব নয়। তিনি উল্লেখ করেন, রোহিঙ্গারা নিজেরাও স্বদেশে ফিরে যেতে আগ্রহী, তবে নিরাপদ পরিবেশ তৈরি না হলে তা বাস্তবায়ন সম্ভব হচ্ছে না।

জাতিসংঘ মহাসচিবের মিয়ানমারবিষয়ক বিশেষ দূতের ব্রিফিংয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি আরও বলেন, রোহিঙ্গা সংকটের উৎস মিয়ানমারেই এবং সমাধানও সেখানেই খুঁজে বের করতে হবে। এই সংকটের কারণে বাংলাদেশের ওপর সামাজিক, অর্থনৈতিক, পরিবেশগত ও নিরাপত্তাজনিত চাপ ক্রমাগত বাড়ছে।

নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ শান্তিপূর্ণ সমাধানের পক্ষে তার অবস্থান পুনর্ব্যক্ত করেছে। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর

কূটনৈতিক ভূমিকা নেওয়ার আহ্বান জানানো হয়, যাতে প্রত্যাবাসনের জন্য অনুকূল পরিস্থিতি তৈরি করা যায়।

রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী জোর দিয়ে বলেন, দীর্ঘস্থায়ী সমাধানের জন্য শুধু মানবিক সহায়তা নয়, রাজনৈতিক সদিচ্ছা ও কার্যকর আন্তর্জাতিক চাপও প্রয়োজন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কাল মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
কাল মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
আবারো পরিবর্তন হচ্ছে পুলিশের ইউনিফর্ম
আবারো পরিবর্তন হচ্ছে পুলিশের ইউনিফর্ম
কবি আল মুজাহিদীর মৃত্যুতে সংস্কৃতি মন্ত্রীর শোক
কবি আল মুজাহিদীর মৃত্যুতে সংস্কৃতি মন্ত্রীর শোক