• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

গোল্ডকাপ চ্যাম্পিয়ন

দাড়িয়াল মিয়া বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে বিডিজেএর অভিনন্দন

বরিশাল প্রতিনিধি    ২১ জুন ২০২৬, ০১:৩৪ এ.এম.
ছবি: সংগৃহীত

‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক)–২০২৬’-এ জাতীয় চ্যাম্পিয়ন হওয়ায় বরিশাল বিভাগের প্রতিনিধি বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল মিয়া বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে ফুটবলার, শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছে বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিডিজেএ)।

শনিবার (২০ জুন) ঢাকার বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে ত্রিশালের দরিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে পরাজিত করে জাতীয় চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল মিয়া বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়।

চ্যাম্পিয়ন দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ক্ষুদে ফুটবলারদের অসাধারণ নৈপুণ্য, শৃঙ্খলা ও দলগত পারফরম্যান্স বিজয়কে আরও গৌরবময় করে তোলে।

বিডিজেএ সভাপতি মাহবুব সৈকত ও সাধারণ সম্পাদক সানবীর রুপল এক যৌথ অভিনন্দন বার্তায় বলেন, এই অর্জন শুধু একটি বিদ্যালয়ের নয়, বরং সমগ্র বরিশাল বিভাগের গর্ব। তারা আশা প্রকাশ করেন, এ সাফল্য ভবিষ্যৎ প্রজন্মকে খেলাধুলায় আরও উৎসাহিত করবে এবং জাতীয় পর্যায়ে বরিশালের সুনাম বৃদ্ধি করবে।

নেতৃবৃন্দ চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়, কোচ, শিক্ষক ও অভিভাবকদের অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চট্টগ্রামের ফটিকছড়িতে বীর মুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধার
চট্টগ্রামের ফটিকছড়িতে বীর মুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধার
পাবনায় প্রধান শিক্ষকসহ ৭ জনের নিয়োগে জালিয়াতির অভিযোগ
পাবনায় প্রধান শিক্ষকসহ ৭ জনের নিয়োগে জালিয়াতির অভিযোগ
রৌমারীতে ৭ দিন ধরে সীমান্ত শুন্যরেখায় ৫ যুবক
রৌমারীতে ৭ দিন ধরে সীমান্ত শুন্যরেখায় ৫ যুবক