• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বিশ্বকাপের মাঝপথে ব্রাজিল শিবিরে দুশ্চিন্তা

স্পোর্টস ডেস্ক    ২১ জুন ২০২৬, ০৫:৩০ এ.এম.
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় ধাক্কা খেয়েছে ব্রাজিল। দলের তারকা ফরোয়ার্ড রাফিনহার ডান উরুর মাংসপেশিতে চোট ধরা পড়েছে।

শনিবার (২০ জুন) মেডিকেল পরীক্ষা শেষে ব্রাজিল ফুটবল কর্তৃপক্ষ রাফিনহার চোটের বিষয়টি নিশ্চিত করে।

কর্তৃপক্ষ জানায়, এই চোটের কারণে তাকে বিশেষ চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রমের মধ্য দিয়ে যেতে হবে। তবে আপাতত তাকে দল থেকে বাদ দেওয়া হয়নি।

রাফিনহা দলের সঙ্গেই ক্যাম্পে থাকবেন এবং দ্রুত সুস্থ হয়ে বিশ্বকাপের পরবর্তী পর্বে ফেরার লক্ষ্যে কাজ করবেন বলে জানানো হয়েছে।

চোটের কারণে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে মাঠে নামতে পারবেন না এই ফরোয়ার্ড। ফলে ব্রাজিলের আক্রমণভাগে তার অনুপস্থিতি বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।

চলতি বিশ্বকাপে ব্রাজিলের অন্যতম ভরসার নাম রাফিনহা। তার চোট দলটির পরিকল্পনায় পরিবর্তন আনতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রে মেসিদের জন্য ৫০০ কেজি গরুর মাংস পাঠাল আর্জেন্টিনা
যুক্তরাষ্ট্রে মেসিদের জন্য ৫০০ কেজি গরুর মাংস পাঠাল আর্জেন্টিনা
যে ভুলে কপাল পুড়বে ব্রাজিলের তিন খেলোয়াড়ের
যে ভুলে কপাল পুড়বে ব্রাজিলের তিন খেলোয়াড়ের
মেসির পর বিশ্বকাপে হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন যিনি
মেসির পর বিশ্বকাপে হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন যিনি