• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

অস্ট্রিয়া ম্যাচে একাধিক রেকর্ডের হাতছানি মেসির

স্পোর্টস ডেস্ক    ২১ জুন ২০২৬, ০৫:৩৮ এ.এম.
ছবি: সংগৃহীত

বিশ্বকাপে রেকর্ড গড়ার ধারাবাহিকতা বজায় রেখেছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে হ্যাটট্রিক করে একাধিক কীর্তিতে নাম লেখানো এই তারকা এবার আরও কয়েকটি রেকর্ড ভাঙার সামনে দাঁড়িয়ে আছেন।

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নেমে বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে ছয়টি বিশ্বকাপে খেলার অনন্য রেকর্ড গড়েন মেসি। একই ম্যাচে হ্যাটট্রিক করে বিশ্বকাপ ক্যারিয়ারে নিজের গোলসংখ্যা ১৬-তে উন্নীত করেন তিনি।

এর ফলে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার তালিকায় জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার পাশে উঠে এসেছেন আর্জেন্টাইন অধিনায়ক। অস্ট্রিয়ার বিপক্ষে একটি গোল করতে পারলেই এককভাবে শীর্ষস্থান দখল করবেন তিনি।

এছাড়া বিশ্বকাপে সর্বাধিক ম্যাচ জয়ের রেকর্ডেও ক্লোসার সঙ্গে সমতায় রয়েছেন মেসি। দুজনেরই জয়ের সংখ্যা ১৬। অস্ট্রিয়ার বিপক্ষে জয় পেলে এই রেকর্ডও নিজের করে নেবেন তিনি।

আরেকটি অনন্য কীর্তির সুযোগ রয়েছে মেসির সামনে। বিশ্বকাপে বক্সের বাইরে থেকে সর্বাধিক গোলের রেকর্ড বর্তমানে ব্রাজিলের কিংবদন্তি রবার্তো রিভেলিনোর দখলে। ১৯৭০ ও ১৯৭৪ বিশ্বকাপে তিনি পাঁচটি গোল করেছিলেন। আলজেরিয়ার বিপক্ষে গোল করে সেই রেকর্ডে ভাগ বসিয়েছেন মেসি। অস্ট্রিয়ার বিপক্ষে বক্সের বাইরে থেকে আরেকটি গোল করতে পারলে রিভেলিনোকেও ছাড়িয়ে যাবেন তিনি।

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সোমবার রাত ১১টায় ডালাসে অস্ট্রিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচটিতে তাই দলীয় সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত ইতিহাস গড়ার সুযোগও থাকছে মেসির সামনে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বর্ণার ঝড়ে বিশ্বকাপে টাইগ্রেসদের ঐতিহাসিক জয়
স্বর্ণার ঝড়ে বিশ্বকাপে টাইগ্রেসদের ঐতিহাসিক জয়
যুক্তরাষ্ট্রে মেসিদের জন্য ৫০০ কেজি গরুর মাংস পাঠাল আর্জেন্টিনা
যুক্তরাষ্ট্রে মেসিদের জন্য ৫০০ কেজি গরুর মাংস পাঠাল আর্জেন্টিনা
যে ভুলে কপাল পুড়বে ব্রাজিলের তিন খেলোয়াড়ের
যে ভুলে কপাল পুড়বে ব্রাজিলের তিন খেলোয়াড়ের