• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

পুলিশকে বিএনপি নেতাদের কথা শুনতে হবে: এমপি ফরিদা

কুষ্টিয়া প্রতিনিধি    ২১ জুন ২০২৬, ১১:৫৯ এ.এম.
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার কুমারখালী-খোকসা এলাকায় দায়িত্ব পালন করতে হলে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করে চলতে হবে বলে পুলিশ প্রশাসনকে সতর্ক করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (কুষ্টিয়া-২, ৩ ও ৪) মোছা. ফরিদা ইয়াসমিন।

তিনি বলেছেন, বিএনপির নেতাকর্মীদের ওপর কোনো ধরনের নির্যাতন হলে তা মেনে নেওয়া হবে না। প্রশাসনের সহযোগিতা না পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ঊর্ধ্বতন পর্যায়ে প্রতিবেদন দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

শনিবার (২০ জুন) সন্ধ্যায় কুষ্টিয়ার কুমারখালী জেলা পরিষদ ডাকবাংলোতে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ফরিদা ইয়াসমিন।

তিনি বলেন, “আমাকে বাধ্য করবেন না। আপনারা যদি সহযোগিতা না করেন, তাহলে আমি রিপোর্ট করতে বাধ্য হবো।”

পুলিশ প্রশাসনের উদ্দেশে তিনি আরও বলেন, “এই অঞ্চলে বিএনপির নেতাকর্মীরা নির্যাতনের শিকার হচ্ছে। কুমারখালী-খোকসায় দায়িত্ব পালন করতে হলে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করে চলতে হবে। বিভেদ সৃষ্টি করবেন না।”

ফরিদা ইয়াসমিন বলেন, “এই কুমারখালী-খোকসায় থাকতে হলে এখানকার বিএনপির নেতাকর্মীদের সঙ্গে কাজ করতে হবে। এর কোনো বিকল্প নেই। তবে আমরা কোনো প্রশাসনকে কারও পক্ষ নিয়ে কাজ করতে বলি না। জনগণের স্বার্থে এবং জনগণের কল্যাণে কাজ করাই প্রশাসনের দায়িত্ব।”

কুমারখালী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও কুষ্টিয়া আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাতিল মাহমুদের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ নওয়াব আলী, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বাচ্চু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন জিলাল, কুমারখালী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ তরিকুল ইসলাম লিপন এবং পৌর বিএনপির সাবেক সভাপতি কে এম আলম টমে।

এ সময় জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসরাইলের টার্গেটে কি এবার বাংলাদেশ ঘনীভূত হচ্ছে নতুন বিতর্ক
ইসরাইলের টার্গেটে কি এবার বাংলাদেশ ঘনীভূত হচ্ছে নতুন বিতর্ক
সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আর নেই
সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আর নেই
রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ