• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

জাহের আলভীর ১০ দিনের রিমান্ড আবেদন

আদালত প্রতিবেদক    ২১ জুন ২০২৬, ০২:৩১ পি.এম.
ছবি: সংগৃহীত

স্ত্রী আফরা ইভনাত ইকরার আত্মহত্যার প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলায় ছোট পর্দার অভিনেতা জাহের আলভী ওরফে মো. নিয়ামত উল্লাহ ভূঁইয়ার ১০ দিনের রিমান্ড আবেদন করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (২১ জুন) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত কর্মকর্তা ডিবির মিরপুর বিভাগের পরিদর্শক মো. আব্দুল মালেক এ আবেদন করেন। আসামির উপস্থিতিতে পরে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

রিমান্ড আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন সিএমএম কোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হারুনুর রশিদ।

এর আগে গত ১৮ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিনের আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন জাহের আলভী। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি মিরপুর ডিওএইচএস এলাকার বাসা থেকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় আফরা ইভনাত ইকরাকে উদ্ধার করেন পরিবারের সদস্যরা। পরে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার দিন রাতেই ইকরার বাবা কবির হায়াত খান মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও বিভিন্ন ধরনের নির্যাতনের কারণে ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন।

এ মামলায় গত ৪ জুন জাহের আলভীর মা নাসরিন সুলতানা শিউলি আদালতে আত্মসমর্পণ করে জামিন লাভ করেন।

ভিওডি বাংলা/আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিটিএল গ্রুপের সিইও গ্রেপ্তার, যার ফাঁদে পা দিলে সম্পত্তি হাওয়া হয়ে যায়
বিটিএল গ্রুপের সিইও গ্রেপ্তার, যার ফাঁদে পা দিলে সম্পত্তি হাওয়া হয়ে যায়
ফের কুলির চরিত্রে ওমর সানি
ফের কুলির চরিত্রে ওমর সানি
বিয়ের সাজে নজর কাড়লেন বুবলী
বিয়ের সাজে নজর কাড়লেন বুবলী