• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আধিপত্যবাদের কাছে মাথা নত করলে ছাড় নয়: গোলাম পরওয়ার যুক্তরাষ্ট্রে মেসিদের জন্য ৫০০ কেজি গরুর মাংস পাঠাল আর্জেন্টিনা চট্টগ্রামের ফটিকছড়িতে বীর মুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধার হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে আওয়ামী লীগের মামলা ইরানের সঙ্গে সংলাপ নিয়ে নতুন তথ্য দিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট রৌমারীতে ৭ দিন ধরে সীমান্ত শুন্যরেখায় ৫ যুবক তিন বড় ইস্যুতে ‘কোনো আপস নয়’ রাজপথে থাকার ঘোষণা পাটওয়ারীর বাংলাদেশিদের সমর্থন চাইলেন মার্কিন রাষ্ট্রদূত সমুদ্রসম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী সেতু কর্তৃপক্ষের ‘সঞ্জিবনী কোর্স’ সম্পন্ন, দক্ষতা বৃদ্ধিতে নতুন উদ্যোগ

‎চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে প্রার্থী হচ্ছেন শিরিন শিলা

বিনোদন প্রতিবেদক    ২০ জুন ২০২৬, ০৯:২৪ পি.এম.
ছবি: সংগৃহীত

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনে কার্যনির্বাহী কমিটির সদস্য পদে প্রার্থী হচ্ছেন চিত্রনায়িকা শিরিন শিলা। শিবা শানু ও জয় চৌধুরীর নেতৃত্বাধীন প্যানেল থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন তিনি।

‎শনিবার (২০ জুন) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে মনোনয়ন ফরম সংগ্রহ করেন এই চিত্রনায়িকা। এ সময় এফডিসিজুড়ে বিরাজ করছিল নির্বাচনী আমেজ।

‎এবারের নির্বাচনে ইতোমধ্যে দুটি শক্তিশালী প্যানেলের সরব উপস্থিতি দেখা যাচ্ছে। একদিকে রয়েছেন আরমান ও রুমানা ইসলাম মুক্তির প্যানেল, অন্যদিকে শিবা শানু ও জয় চৌধুরীর প্যানেল। দুই পক্ষের প্রতিদ্বন্দ্বিতায় এবারের নির্বাচন আরও প্রাণবন্ত ও প্রতিযোগিতাপূর্ণ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

‎নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে শিরিন শিলা বলেন, শিল্পীদের স্বার্থ রক্ষা এবং চলচ্চিত্র অঙ্গনের উন্নয়নে কাজ করার লক্ষ্য নিয়েই তিনি প্রার্থী হয়েছেন। কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পাওয়ার সুযোগ হলে শিল্পীদের কল্যাণে নিজেকে সম্পৃক্ত রাখতে চান তিনি।

‎অভিনয় ও মডেলিংয়ের মাধ্যমে দর্শকদের কাছে পরিচিত মুখ শিরিন শিলা দীর্ঘদিন ধরেই দেশের চলচ্চিত্রাঙ্গনে সক্রিয় রয়েছেন। এবার সংগঠনের দায়িত্ব নিয়ে শিল্পীদের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন এই অভিনেত্রী।

‎উল্লেখ্য, আগামী ৩ জুলাই বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে।

‎ভিওডি বাংলা/শাহাদাত/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাবা দিবসের বিশেষ নাটকে আজিজুল হাকিম
বাবা দিবসের বিশেষ নাটকে আজিজুল হাকিম
প্রেম ছিল কি না কেউ জানতে চায়নি: সাকলায়েন প্রসঙ্গে পরীমনি
প্রেম ছিল কি না কেউ জানতে চায়নি: সাকলায়েন প্রসঙ্গে পরীমনি
তারিক আনাম খানের মাস্টারক্লাসে অভিনয় শেখার সুযোগ
তারিক আনাম খানের মাস্টারক্লাসে অভিনয় শেখার সুযোগ