• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

দেড় বছরে ৭৯ লাখ টাকা চিকিৎসা বিল নেন ড. সালেহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক    ২৮ জুন ২০২৬, ০১:৫৫ পি.এম.
সাবেক অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত
সাবেক অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালনকালে বিদেশে চিকিৎসা নিতে সরকারি কোষাগার থেকে প্রায় ৭৯ লাখ ৩৮ হাজার টাকা ব্যয় করেছেন সাবেক অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের সময়কালে বিদেশে চিকিৎসা খাতে সবচেয়ে বেশি ব্যয়কারী উপদেষ্টাদের তালিকায় তিনি দ্বিতীয় অবস্থানে রয়েছেন।

তথ্য অনুযায়ী, বিদেশে চিকিৎসা ব্যয়ের তালিকায় শীর্ষে রয়েছেন ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। চিকিৎসা বাবদ তিনি সরকারি কোষাগার থেকে নিয়েছেন ৮১ লাখ ৯১ হাজার ৪৮৮ টাকা।

এ ছাড়া একই সময়ে আরও কয়েকজন উপদেষ্টা চিকিৎসা ব্যয় হিসেবে সরকারি অর্থ গ্রহণ করেছেন। সাবেক পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন নিয়েছেন ৮ লাখ ৭০ হাজার ৭৪৪ টাকা। সাবেক সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী পেয়েছেন ৭ লাখ ১৫ হাজার ৬৪৯ টাকা। বিদ্যুৎ উপদেষ্টা ফাওজুল কবির খান নিয়েছেন ৫ লাখ ৩৯ হাজার ৯৩৫ টাকা।

এদিকে সাবেক ভূমি উপদেষ্টা হাসান আরিফের চিকিৎসা ব্যয় ছিল ২ লাখ ৬৭ হাজার ২১৬ টাকা। সাবেক শিক্ষা উপদেষ্টা ড. এম আমিনুল ইসলাম নিয়েছেন ২ লাখ ৩৫ হাজার ৭২৯ টাকা এবং সাবেক খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদারের চিকিৎসা ব্যয় ছিল ১ লাখ ৭০ হাজার ১৩৪ টাকা।

জানা গেছে, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের আগে ড. সালেহউদ্দিন আহমেদ ২০০৫ থেকে ২০০৯ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন।

বিদেশে চিকিৎসা নেওয়ার বিষয়ে গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, “আমি খুব সততার সঙ্গে দায়িত্ব পালন করেছি। একপর্যায়ে শারীরিক জটিলতা দেখা দেয়। দেশে চিহ্নিতই করা যাচ্ছিল না।”

তিনি আরও বলেন, “পরে বাধ্য হয়ে যথাযথ প্রক্রিয়ায় সরকারের অনুমোদন নিয়ে সিঙ্গাপুরে চিকিৎসা নিয়েছি। সেখানে আমি তিনবার চিকিৎসা নিয়েছি।”

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
সংসদে কালো টাকার উৎস বন্ধের প্রস্তাব খোকনের
ছবি: সংগৃহীত
সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের মৃত্যুদণ্ড
ছবি: সংগৃহীত
আকস্মিক ‘স্পারসো’পরিদর্শনে প্রধানমন্ত্রী