• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

'শেখ হাসিনার পতন হঠাৎ নয়, দীর্ঘ আন্দোলনের ফল'

নিজস্ব প্রতিবেদক    ৮ জুলাই ২০২৬, ০৩:২৩ পি.এম.
'শেখ হাসিনার পতন হঠাৎ নয়, দীর্ঘ আন্দোলনের ফল'

শেখ হাসিনার পতন কোনো আকস্মিক ঘটনা নয়; এটি দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিরোধ, আন্দোলন, নির্যাতন ও ত্যাগের ধারাবাহিক ফল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

তিনি বলেন, "জুলাই যেন আকাশ থেকে নেমে আসা কোনো বজ্রপাত ছিল-এমন ধারণা ভুল। শেখ হাসিনাকে বছরের পর বছর ধরে রাজনৈতিকভাবে চ্যালেঞ্জ করা হয়েছে। অসংখ্য মানুষ গুম, মামলা, কারাবাস, নির্যাতন ও আর্থিক ক্ষতির শিকার হয়েছেন। সেই ধারাবাহিক সংগ্রামের চূড়ান্ত পরিণতি ছিল জুলাই।"  

বুধবার (৮ জুলাই) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত 'মননে জুলাই' শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন গণঅভ্যুত্থানের অভিজ্ঞতার তুলনায় বাংলাদেশ অনেক ভালো অবস্থায় রয়েছে। তিনি আরব বসন্তের উদাহরণ টেনে বলেন, সিরিয়া, লিবিয়া ও ইয়েমেনে সরকারবিরোধী আন্দোলনের পর গৃহযুদ্ধ শুরু হয়েছিল। মিসর ও তিউনিসিয়ায় সরকার পরিবর্তন হলেও শেষ পর্যন্ত আবার স্বৈরতান্ত্রিক শাসনের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। সেই তুলনায় বাংলাদেশ গণতন্ত্রের পথে এগোচ্ছে।

তিনি বলেন, শেখ হাসিনা দীর্ঘমেয়াদি শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করে ক্ষমতা পরিবারের মধ্যেই হস্তান্তরের পরিকল্পনা করেছিলেন। কিন্তু তা সফল হয়নি। এর অন্যতম কারণ হিসেবে তিনি বিএনপির দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিরোধের কথা উল্লেখ করেন।

উপদেষ্টা বলেন, "বিএনপি নামে একটি দল ছিল, যারা ক্রমাগত শেখ হাসিনাকে চ্যালেঞ্জ করেছে। হাজার হাজার নেতাকর্মী মামলা, কারাবাস, গুম, নির্যাতন ও আর্থিক ক্ষতির শিকার হয়েছেন। এসব সংগ্রামকে অস্বীকার করলে জুলাইকে পুরোপুরি বোঝা যাবে না।"

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের কৃতিত্ব শুধু একটি সময়ের মধ্যে সীমাবদ্ধ নয়। যেমন মুক্তিযুদ্ধ হঠাৎ করে শুরু হয়নি, তেমনি জুলাইও দীর্ঘ রাজনৈতিক লড়াইয়ের ধারাবাহিকতার ফল।

জুলাই আন্দোলনের লক্ষ্য প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান বলেন, "জুলাইয়ের একটি অভিন্ন দাবি ছিল—শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানো এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা। আন্দোলন সফল হওয়ার পর বিভিন্ন পক্ষের ভিন্ন ভিন্ন রাজনৈতিক আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। কেউ ইসলামী রাষ্ট্র চেয়েছেন, কেউ বিপ্লবী সরকার বা নতুন সংবিধানের কথা বলেছেন। কিন্তু জুলাইয়ের মূল চাওয়া ছিল গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা।"

বর্তমান সরকার সম্পর্কে তিনি বলেন, এই সরকারের ভুল-ত্রুটি থাকলেও সরকার আন্তরিকভাবে কাজ করার চেষ্টা করছে। জুলাইয়ের চেতনা ধারণ করতে হলে সুষ্ঠু নির্বাচন, ক্ষমতার শান্তিপূর্ণ পরিবর্তন এবং গণতান্ত্রিক ধারাবাহিকতা নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, "আমরা যদি আগামী ১৫ থেকে ২০ বছর গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখতে পারি, তাহলে বাংলাদেশ সম্পূর্ণ ভিন্ন একটি দেশে পরিণত হবে।"

ভিওডি বাংলা/এম আই/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ঢামেকের প্রতিষ্ঠাবার্ষিকীতে যাচ্ছেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত
১৩ জুলাই বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে ভোক্তা অধিকারের আব্দুল জব্বার মণ্ডল
আব্দুল জব্বার মণ্ডল ‘ভোক্তা অধিকার টিমের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী’