• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
যুক্তরাষ্ট্রে মেসিদের জন্য ৫০০ কেজি গরুর মাংস পাঠাল আর্জেন্টিনা চট্টগ্রামের ফটিকছড়িতে বীর মুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধার হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে আওয়ামী লীগের মামলা ইরানের সঙ্গে সংলাপ নিয়ে নতুন তথ্য দিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট রৌমারীতে ৭ দিন ধরে সীমান্ত শুন্যরেখায় ৫ যুবক তিন বড় ইস্যুতে ‘কোনো আপস নয়’ রাজপথে থাকার ঘোষণা পাটওয়ারীর বাংলাদেশিদের সমর্থন চাইলেন মার্কিন রাষ্ট্রদূত সমুদ্রসম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী সেতু কর্তৃপক্ষের ‘সঞ্জিবনী কোর্স’ সম্পন্ন, দক্ষতা বৃদ্ধিতে নতুন উদ্যোগ অর্থ ও ক্ষমতা নয়, কর্মই মানুষকে স্মরণীয় করে রাখে: ডিএসসিসি প্রশাসক

‘রোবটিক কুকুর’, করতে পারবে ঝুঁকিপূর্ণ কাজ

   ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৪১ পি.এম.

তথ্য ও প্রযুক্তি ডেস্ক

গবেষণাগার থেকে মাল্টি- বিলিয়ন ডলারের শিল্প। রোবটিক্স ইঞ্জিনিয়ারিং এ নিজেদের অনন্য দক্ষতা আরও একবার বিশ্ববাসীর সামনে তুলে ধরতে এবার বাজারে ‘রোবটিক কুকুর’ এনেছে চীন।

কুকুরের আদলে তৈরি চারপেয়ে রোবট উদ্ভাবন করেছে চীনা প্রতিষ্ঠান “ডিপ রোবোটিক্স”। ১২ টি মোটর দিয়ে তৈরি অবিশ্বাস্য গতির এ রোবট লাফিয়ে ভূমি থেকে প্রায় ৮০ সেন্টিমিটার উচ্চতায় উঠতে পারে। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহার করা যায় রোবটিক কুকুরগুলোকে। শুধু তাই নয়, এতে ব্যবহার করা হয়েছে এ আই প্রযুক্তি, ফলে সাধারণ কুকুরের মতোই পরিবেশের সাথে খাপ খাইয়ে নিজে নিজে শেখার ক্ষমতা রয়েছে কুকুরগুলোর।

গ্যাস লিক শনাক্ত, ধসে পড়া সুড়ঙ্গের গভীরে সঠিক পথ খুজে বের করা, বৈদ্যুতিক গ্রিডের ত্রুটি চিহ্নিত করার মতো জটিল কাজও করতে সক্ষম রোবট কুকুরগুলো। চীনের নিজস্ব প্রযুক্তি ও ৯৫ শতাংশ দেশিয় কাঁচামাল ব্যবহারে খুবই কম খরচে তৈরি করা রোবটগুলো এরইমাঝে ব্যাপক সাড়া ফেলেছে বিশ্ববাজারে।

গবেষণায় দেখা গেছে, ২০২৩ সালে শিল্পখাতে প্রায় ১.২ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে রোবটিক কুকুরের বাজার। যা ২০৩১ সালের মাঝে চারগুন বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এআই দিয়ে নথি লেখায় মামলা খারিজ, আইনজীবী বহিষ্কার
এআই দিয়ে নথি লেখায় মামলা খারিজ, আইনজীবী বহিষ্কার
ঢাকায় অনুষ্ঠিত হবে জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা
ঢাকায় অনুষ্ঠিত হবে জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা
গাড়ির ভেতরে শৌচাগার, চীনা প্রতিষ্ঠানের অভিনব আবিষ্কার
গাড়ির ভেতরে শৌচাগার, চীনা প্রতিষ্ঠানের অভিনব আবিষ্কার