জুলাই গণঅভ্যুত্থান
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অবদান স্মরণে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা স্মরণে ‘প্রাইভেট ইউনিভার্সিটি রেজিস্ট্যান্স ডে’ পালন উপলক্ষে প্রথম আনুষ্ঠানিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ জুলাই) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে গৃহীত এ রাষ্ট্রীয় কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
সভায় জানানো হয়, জুলাই গণঅভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনন্য ও গুরুত্বপূর্ণ অবদানকে স্বীকৃতি ও সম্মাননা জানানো এবং আন্দোলনে শহীদ ও পঙ্গুত্ব বরণ করা শিক্ষার্থীদের ঐতিহাসিক ভূমিকা সংরক্ষণের উদ্দেশ্যে ‘প্রাইভেট ইউনিভার্সিটি রেজিস্ট্যান্স ডে’ পালন করা হবে।
বৈঠকে রাজনৈতিক ও অরাজনৈতিক বিভিন্ন ছাত্রসংগঠনের বেসরকারি বিশ্ববিদ্যালয়–সংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশ নেন।
অংশগ্রহণকারী সংগঠনগুলোর মধ্যে রয়েছে- বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, জাতীয় ছাত্রশক্তি, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, জাতীয়তাবাদী গণতান্ত্রিক ছাত্র আন্দোলন, PUSAB, PUAAB এবং PUNAB।
আগামী ১৮ জুলাই ঢাকা আর্মি স্টেডিয়ামে ‘প্রাইভেট ইউনিভার্সিটি রেজিস্ট্যান্স ডে’ উপলক্ষে মহামিলনের কর্মসূচি অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দিতে পারেন বলে সভায় জানানো হয়।
ভিওডি বাংলা/বিন্দু








মন্তব্য